অনুষ্ঠানের শুরুতেই মালদ্বীপে ক্রিকেট কোচিং-এর উপর অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন ফাতেমা তুজ জোহরা। মাতসুসিমা সুমাইয়াও মালদ্বীপ এবং বাংলাদেশের ফুটবলের অভিজ্ঞতা সম্পর্কে তার অনুভূতি তুলে ধরেন। এরপর হাইকমিশনের পক্ষ থেকে অতিথিদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
হাইকমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ। এছাড়াও প্রথম সচিব মো: সোহেল পারভেজ, দ্বিতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া, হাইকমিশনের সকল কর্মচারীবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীরা।
.png)
অনুষ্ঠানের শুরুতে সাফজয়ী নারীদের অর্জনকে স্মরণ করে কেক কাটা হয়। এরপর সাবিনাকে ফুলেল সংবর্ধনা শেষে তার হাতে সম্মান স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাবিনা সাফ চ্যাম্পিয়নশিপ জয় এবং সংবর্ধনা অনুস্ঠান নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন।
উল্লেখ্য, নেপালে অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপের ২০২২ আসরের ফাইনালে নেপাল নারী দলকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ নারী দল। পুরো আসরে অপরাজিত ছিলেন সাবিনা-কৃষ্ণা-সানজিদারা।