ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিতর্ক ভুলে বিশ্বকাপ উপভোগের আহ্বান জিদানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৭, ২৫ অক্টোবর ২০২২
বিতর্ক ভুলে বিশ্বকাপ উপভোগের আহ্বান জিদানের
ফাইল ছবি

আসন্ন কাতার বিশ্বকাপে মাঠের বাইরের সব বিতর্ককে ভুলে শুধুমাত্র ফুটবলে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা জিনেদিন জিদান।

মধ্যপ্রাচ্যে অভিবাসী শ্রমিকদের অধিকারসহ আরো নানা বিষয়ে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই মাঠের বাইরের বেশ কিছু বিতর্কে বিশ্বজুড়ে সমালোচনার জবাবে জিদান এই আহ্বান জানিয়েছেন। 

এ সম্পর্কে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিদান বলেন, ‘আশা করছি সবাই দারুণ একটি টুর্নামেন্ট উপভোগ করবে। তবে আমি কাতার যাব কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত নই।’

Advertisement

প্রায় এক দশক আগে বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পাবার পর থেকেই কাতারকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সব কিছুকে পিছনে ফেলে ইতিহাসের অন্যতম সেরা একটি আয়োজন উপহার দেবার জন্য কাতার এখন পুরোপুরি প্রস্তুত।

আগামী ২০ নভেম্বর থেকে পর্দা উঠছে বিশ্বকাপের। সকল সমর্থকের উদ্দেশ্যে ৫০ বছর বয়সী জিদান বলেছেন, এই মুহূর্তে মাঠের বাইরের বিষয় নিয়ে অনেক কথাই উঠবে। কিন্তু এসব ভাবার সময় এখন নয়। এখন শুধুমাত্র ফুটবলকে উপভোগের সময়। 

১৯৯৮ সালে ঘরের মাঠে জিদানের নেতৃত্বে ফ্রান্স বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয় করেছিল। ২০১০ সালে কাতারকে যখন বিশ্বকাপ আয়োজনের স্বত্ব দেয়া হয় তখন জিদান ফিফার এই সিদ্ধান্তে দারুণ খুশী হয়েছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!