সেপ্টেম্বরে অ্যাথলেটিকো মাদ্রিদের সমর্থকদের দ্বারা বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন ভিনি। মাদ্রিদ ডার্বির আগে ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামের বাইরে তাকে লক্ষ্য করে বেশ কিছু সমর্থক বর্ণবাদী মন্তব্য করেন।
ব্রাজিলিয়ান টিভি গ্লোবোতে এ সম্পর্কে ভিনিসিয়ুস বলেছেন, ‘তুমি যখন অন্য কোন মানুষকে আঘাত করবে এর শাস্তি তোমাকে পেতেই হবে। ফুটবলে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। একজনকে দেখে আরেকজন করছে।
.png)
এরপর তিনি বলেন, আমি এখনো বিশ্বাস করি খারাপ মানুষের তুলনায় অনেক বেশী ভাল মানুষ আছে। বর্ণবাদী মানুষগুলো একসময় কোন না কোনভাবে শাস্তি পাবে। এই ধরনের সমর্থকদের আজীবন ফুটবল থেকে নিষিদ্ধ করা উচিৎ। এর মাধ্যমে তারা পরিপূর্ণ শাস্তি পাবে।’
রিয়াল মাদ্রিদ ম্যাচটিতে ২-১ গোলে জয়ী হয়েছিল। মাদ্রিদ ডার্বিতে ভিনিসিয়ুসের বিপক্ষে এই ধরনের ঘটনা স্বীকার করেছে অ্যাথলেটিকো ও লা লিগা। অ্যাথলেটিকো জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা অভিযুক্ত সমর্থকদের খুঁজে বেরা করার চেষ্টা করছে।
এরই মধ্যে তাদেরকে ক্লাব থেকে নিষিদ্ধ করা হয়েছে। মাদ্রিদের প্রোসিকিউটর অফিসও কেসটি নিয়ে কাজ শুরু করেছে। ভিনিসিয়ুসের পক্ষে এরই মধ্যে নিজেদের অবস্থান নিশ্চিত করেছেন পেলে, নেইমারসহ আরো অনেক ব্রাজিলিয়ান তারকারা।