ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিশ্বকাপ দেখতে করোনা পরীক্ষা লাগবে না, জানালো কাতার

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৫:১৭, ২৮ অক্টোবর ২০২২
বিশ্বকাপ দেখতে করোনা পরীক্ষা লাগবে না, জানালো কাতার
ছবি: সংগৃহীত

আর মাত্র ২৩ দিন। তারপরই ২০ নভেম্বর থেকে পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। এর ঠিক আগ মূহুর্তে আয়োজক কাতার ঘোষণা দিল বিশ্বকাপে দর্শনার্থীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামুলক নয়। 

গত বুধবার কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এমনটা জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়, ‘কাতারে আসার আগে বিশ্বকাপের দর্শনার্থীদেরকে আর কোভিড-১৯ পিসিআর কিংবা র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে হবে না।’ এই নিয়ম কার্যকর হবে আগামী ১ নভেম্বর থেকে।

Advertisement

করোনা মহামারির পর এই কাতার বিশ্বকাপই হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর, যেখানে থাকছে দর্শকদের পূর্ণ প্রবেশাধিকার। এর আগে গেল বছর অলিম্পিক গেমসে কোনো দর্শকের প্রবেশাধিকার দেওয়া হয়নি। 

বুধবারের ঐ বিবৃতিতে আরো জানানো হয়, কাতারের নাগরিক ও সেখানে বসবাসকারীদের জন্যও বাইরে থেকে দেশে ফিরলে পিসিআর কিংবা র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে না।

আগামী ১ নভেম্বর থেকে কাতারে শুধুমাত্র হায়া কার্ডধারীরাই ঢুকতে পারবেন। এরপর থেকে ডিসেম্বর পর্যন্ত হায়া কার্ডকেই দেশটিতে ঢোকার জন্য বাধ্যতামূলক ডকুমেন্ট গণ্য করা হবে। 

এই ডকুমেন্টটি এরইমধ্যে খেলোয়াড়, স্টাফ, ম্যাচ অফিসিয়াল, গণমাধ্যমকর্মী, বিশ্বকাপের টিকিটধারী ও অতিথিদেরকে দেওয়া হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!