মেক্সিকোর হয়ে ৭১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা করোনা এ পর্যন্ত জাতীয় দলের হয়ে ১০টি গোল করেছেন। আগস্টে সেভিয়ার অনুশীলনে বাম পায়ের গোঁড়ালিতে আঘাত পেয়ে মাঠে বাইরে চলে যান করোনা। ইনজুরির মাত্রা গুরুতর হওয়ায় তাকে অস্ত্রোপচারের টেবিলের বসতে হয়েছে।
২৯ বছর বয়ষী এই উইঙ্গার বিশ্বকাপে ৩১ সদস্যের প্রাথমিক দলে মেক্সিকান কোচ জেরার্ডো মার্টিনোর বিবেচনায় জায়গা করে নিয়েছিলেন।
আগামী ২০ নভেম্বওর থেকে শুরু হওয়া কাতার বিশ্বকাপের আগে করোনার সুস্থতার বিষয়ে অনেকটাই নিশ্চিত ছিলেন আর্জেন্টাইন কোচ মার্টিনো।
.png)
এ সম্পর্কে সাম্পাওলি বলেছেন, করোনা প্রতিদিনই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আগামী ১ অথবা ২ ডিসেম্বর তার অনুশীলনে ফেরার আশা করা হচ্ছে। সে কারনেই মেডিকেল রিপোর্ট অনুযায়ী তার বিশ্বকাপে খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তার অগ্রগতী খুবই ভাল, কিন্তু ইনজুরির মাত্রাা গুরুতর। এই মুহূর্তে তার দলে ফেরাটা কিছুটা হলেও ঝুঁকির হতে পারে। যদিও জাতীয় দলের বিষয়টি সম্পূর্ণ মেক্সিকোর উপর নির্ভর করছে।
আগামী ১৪ নভেম্বর মেক্সিকো বিশ্বকাপের জন্য তাদের চূড়ান্ত দল ঘোষনা করবে। এর তিন সপ্তাহ পর করোনা মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ২২ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করার আগে ইরাক ও সুইডেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে মেক্সিকো। বিশ্বকাপে গ্রুপ-সি’তে তাদের অপর প্রতিপক্ষ আর্জেন্টিনা ও সৌদি আরব।