ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শুরুতেই সৌম্যের ডাক

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫, ৩০ অক্টোবর ২০২২
শুরুতেই সৌম্যের ডাক
সৌম্য সরকার

টি-২০ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারিয়েছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে এক উইকেটে ১৭ রান।

অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে টাইগাররা। মেহেদী হাসান মিরাজের জায়গায় সুযোগ পেয়েছেন ইয়াসির আলী রাব্বি।

Advertisement

দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম সাফল্য পায় জিম্বাবুয়ে। রানের খাতা খোলার আগেই ব্লেসিং মুজারাবানির বলে উইকেটকিপার রেগিস চাকাভার তালুবন্দী হন সৌম্য।

এই ফরম্যাটে এখন পর্যন্ত ১৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। জয়ের পাল্লা ভারী টাইগারদের। ১২টিতে জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের জয় ৭টিতে।

সব মিলিয়ে ১৪১টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ৪৮টি ম্যাচে জিতেছে, ৯০টিতে হেরেছে তারা। বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান,তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!