ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হোটেলের ঘটনায় কর্তৃপক্ষের ক্ষমা প্রার্থনা, চাকরি গেল কর্মীর

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২০:৪৭, ৩১ অক্টোবর ২০২২
হোটেলের ঘটনায় কর্তৃপক্ষের ক্ষমা প্রার্থনা, চাকরি গেল কর্মীর
ছবি: সংগৃহীত

অনুমতি না নিয়ে বিরাট কোহলির হোটেল রুমে ঢুকে ভিডিও করায় সে কর্মীকে চাকরিচ্যুত করেছে পার্থের হোটেল ক্রাউন কর্তৃপক্ষ। এ ঘটনায় হোটেলের পক্ষ থেকে কোহলির কাছে ক্ষমাও চাওয়া হয়েছে।

সোমবার হোটেল কর্র্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, `আমরা আন্তরিকভাবে অতিথির কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে সেজন্য পর্যাপ্ত পদক্ষেপ নিতে সচেষ্ট থাকব আমরা।’

তারা আরও জানিয়েছে, একটি র্তৃতীয় পক্ষের সঙ্গে তদন্ত চালানো হচ্ছে। এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমরা ভারতীয় ক্রিকেট দল ও আইসিসির সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করছি এবং ক্ষমা প্রার্থনা করেছি। আমাদের তদন্তে কী উঠে আসে, সে বিষয়টিও আইসিসি ও ভারতীয় দলকে জানানো হবে।

Advertisement

আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন কোহলি। বিনা অনুমতিতে তার হোটেল রুমে ঢুকে ভিডিও করার অভিযোগ করেন তিনি। 

 

পোস্টে তিনি লিখেন, ‘আমি জানি যে নিজেদের প্রিয় খেলোয়াড়দের দেখে অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে পড়েন সমর্থকরা এবং প্রিয় খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে মুখিয়ে থাকেন। যে বিষয়ে আমি সবসময় বাহবা দিয়ে এসেছি। কিন্তু এই ভিডিও দেখে আমি হতবাক এবং নিজের প্রাইভেসি নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়েছি। হোটেলে নিজের রুমের মধ্যে যদি প্রাইভেসি বজায় না থাকে, তাহলে কোথায় সেটা থাকবে বলে আমি আশা করতে পারি? আমি একেবারেই এই ধরণের খেলোয়াড় প্রীতি পছন্দ করি না। এই ঘটনায় পুরোপুরি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে। দয়া করে মানুষের প্রাইভেসির প্রতি সম্মান প্রদর্শন করুন এবং সেটাকে বিনোদনের পণ্য হিসেবে বিবেচনা করবেন না।’

বিষয়টি নিয়ে ভীষণ অসন্তোষ প্রকাশ করেন বিরাটের স্ত্রী অনুশকা শর্মাও। 

তিনিও লিখেন, ‘আমারও এরকম কিছু ঘটনা আছে, যেখানে ভক্তরা কোনো প্রকার ক্ষমা কিংবা অনুশোচনা দেখায়নি। কিন্তু সত্যি এটি খুব খারাপ। এটি একজন মানুষকে অসম্মান করা এবং অপরাধ। যে কেউ ভিডিওটি দেখে বলবে ‘সেলিব্রেটি হো’! এটাও জানা উচিত আপনিও এই সমস্যার অংশ। নিজেকে নিয়ন্ত্রণের অনুশীলন অন্যকে সহযোগিতা করে। এ ঘটনা যদি আপনার বেডরুমে ঘটতো?’
 

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!