বুধবার অ্যাডিলেডের ওভালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
ফিল্ডিংয়ের সিদ্ধান্তের বিষয়ে সাকিব বললেন, বৃষ্টির পূর্বাভাস আছে। আমরা জানি না এই উইকেটে ভালো স্কোর কী। বড় খেলা। আমরা আজ ভালোভাবে প্রস্তুত। ছেলেরা ভালোই করছে। আমাদের ভালো কাজগুলো চালিয়ে যেতে হবে। আমরা আমাদের ব্যাটিংয়ে কাজ চালিয়ে যেতে পারি।
.png)
জিম্বাবুয়ের বিপক্ষে জয় পাওয়া দলে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। সেই পরবির্তন অবশ্য বেশ চমক জাগানিয়া। ওপেনার সৌম্য সরকারের জায়গায় ফিরিয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে।
দল ঘোষণার সময় ভারত ও পাকিস্তানের টপ অর্ডারের বিপক্ষে নাসুম আহমেদের ম্যাচ আপের কথা বলেছিলেন শ্রীধরন শ্রীরাম। তবে জায়গা হয়নি বাঁহাতি স্পিনারের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়া দলে একটি পরিবর্তন এনেছে ভারত। দিপক হুড়ায় জায়গায় ফিরেছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেল।
বাংলাদেশ একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, লিটন দাস, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, আকসার প্যাটেল, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং।