ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসির অক্টোবর সেরার মনোনয়ন পেলেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৭, ৪ নভেম্বর ২০২২
আইসিসির অক্টোবর সেরার মনোনয়ন পেলেন যারা
ছবি: আইসিসি

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অক্টোবর মাসের সেরা ক্রিকেটার হবার দৌঁড়ে মনোনীত হয়েছেন ভারতের বিরাট কোহলি, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

গত মাসে পাঁচ ইনিংসে দু’টি হাফ-সেঞ্চুরিতে ২২৪ রান করেছেন কোহলি। চলমান টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ী অপরাজিত ৮২ রানের নান্দনিক ইনিংস রয়েছে তার।

পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৬২ রান করে প্রথমবারের মত আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের জন্য মনোনায়ন পান  কোহলি।

Advertisement

গত মাসে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন মিলার। গুয়াহাটিতে ভারতের বিপক্ষে ৪৭ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেন তিনি।

ওয়ানডে সিরিজে এক ম্যাচে অনবদ্য ৭৫ রানও করেছিলেন মিলার। বিশ্বকাপে পার্থে ভারতের বিপক্ষে ৪৬ বলে অপরাজিত ৫৯ রান করে দলের জয়ে গুরুত্বপুর্ন অবদান রাখেন তিনি।

এছাড়া গেল মাসে ব্যাট-বল হাতে দারুণ ফর্মে ছিলেন রাজা। ব্যাট হাতে ১৪৫ রান ও বল হাতে ৯ উইকেট নেন তিনি। চলমান বিশ্বকাপে ছয় ম্যাচে তিনবার সেরা খেলোয়াড় হন এ অলরাউন্ডার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!