ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লিটনকে আইপিএলে দেখতে চান উথাপ্পা, বলে দিলেন দলের নামও

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:০০, ৪ নভেম্বর ২০২২
লিটনকে আইপিএলে দেখতে চান উথাপ্পা, বলে দিলেন দলের নামও
লিটন দাস

টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে বৃষ্টি আইনে ৫ রানের আক্ষেপে পুড়েছে বাংলাদেশ। ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লিটন দাসের ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে থাকে টাইগাররা। প্রথম ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান সংগ্রহ করেছিল সাকিব আল হাসানের দল।

এরপর নামে বৃষ্টি। পুনরায় খেলা শুরু হলে ১৬ ওভারে ১৫১ রানের টার্গেট পায় বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রানে হেরে যায় লাল-সবুজরা। টাইগাররা ম্যাচ হারলেও লিটন দাসের ব্যাটিং সবার নজড় কেড়েছে।

ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলে দুর্ভাগ্যবশত রান আউটের শিকার হন লিটন। ম্যাচ শেষে টাইগার ওপেনারকে প্রশংসায় ভাসান ভারতের সাবেক ব্যাটার রবিন উথাপ্পা।

Advertisement

ম্যাচ শেষে ইএসপিএন ক্রিকইনফোর একটি অনুষ্ঠানে উথাপ্পা বলেন, ‘লিটনের ব্যাটিংয়ে দারুণ ব্যাপার ছিল। সে শুধু তুলে মারতে যায়নি। সে বলের লাইনে শট খেলার চেষ্টা করেছে। পিচে অনেক বাউন্স ছিল সে তার সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়েছে।

তিনি আরো বলেন, লিটন সেসব জায়গাতে শট খেলেছে যেখানে ৩০ গজ বৃত্তের ভেতরে ছিল ফিল্ডাররা। অনেকটা সূর্যকুমারের মতো। সূর্য এই কাজটা খুব ভাল করে। তার রান আউটটি দুর্ভাগ্যজনক ছিল। এটিই ম্যাচের টার্নিং পয়েন্ট।’ 

এরপর লিটনকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাবেক এই কলকাতা নাইট রাইডার্স তারকা। উথাপ্পা বলেন, ‘কেকেআরে সবসময়ই একজন ভালো উইকেটরক্ষক ব্যাটারের প্রয়োজন। আমি মনে করি, কলকাতার জন্য সেরা উইকেটরক্ষক ব্যাটার হবেন লিটন দাস। বর্তমানে সে বিশ্বের সেরা একজন ক্রিকেটার।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!