নিজেদের সেরা বিশ্বকাপ শেষ করার পর আইসিসি থেকে আর্থিক পুরস্কার পাবে বাংলাদেশ। আইসিসি ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, সুপার টুয়েলভে অংশ নেয়া প্রতিটি দল পাবে ৭০ লাখ টাকা। আর সুপার টুয়েলভে প্রতি জয়ের বিপরীতে দলগুলো পাবে ৪০ লাখ টাকা।
সুপার টুয়েলভে বাংলাদেশ দল জিতেছে ২ ম্যাচ। সে হিসেবে ম্যাচ জয়ের পুরস্কার স্বরূপ বাংলাদেশ পাবে ৮০ লাখ টাকা। আর সুপার টুয়েলভে অংশ নেয়ায় বাংলাদেশ দল পাবে আরও ৭০ লাখ টাকা। সে হিসেবে চলতি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলের আয় দাঁড়াচ্ছে প্রায় দেড় কোটি টাকা।
.png)
এছাড়া, বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ১৬ কোটি টাকা আর রানার্সআপ দল পাবে ৮ কোটি টাকা। আসরে সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ কোটি টাকার পুরস্কার দেওয়া হবে।