ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২

মাঠ মাতাতে প্রস্তুত ভারত-ইংল্যান্ডের ২২ ক্রিকেটার

দু’দলের সেরা একাদশ
ক্রীড়া প্রতিবেদক:
প্রকাশিত: ১৩:৫১, ১০ নভেম্বর ২০২২
মাঠ মাতাতে প্রস্তুত ভারত-ইংল্যান্ডের ২২ ক্রিকেটার
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে পাকিস্তান। অপেক্ষা প্রতিপক্ষের। কে হবে পাকিস্তানের প্রতিপক্ষ? এই প্রশ্নের উত্তর মেলাতেই দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত ও ইংল্যান্ড।

বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে টস ভাগ্য কথা বলে ইংল্যান্ডের পক্ষে। টস জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার।

টস জেতাতেই অর্ধেক ম্যাচ জয়, এই সমীকরণ সামনে রেখে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাটলার। দুই দলের হয়ে আজ যারা মাঠ মাতাবেন সেই ২২ জন ক্রিকেটাররাও প্রস্তুত। এরই মধ্যে বেস্ট ইলেভেনও দিয়ে দিয়েছে দু’দল।

Advertisement

আজকের ম্যাচে নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত। সুপার টুয়েলভের শেষ ম্যাচের একাদশে একটা পরিবর্তন এনেছে রোহিত শর্মার দল। যেখানে আজ দীনেশ কার্তিকের স্থলে আজ খেলবেন রিশাব পান্ত।

অন্যদিকে এই ম্যাচে ইংলিশরা বড় ধাক্কা খেয়েছে। ইনজুরির কারণে সেমিফাইনালের মতো মহাগুরুত্বপুর্ণ ম্যাচ মিস করেছেন ফাস্ট বোলার মার্ক উড। তার জায়গায় খেলবেন ক্রিস জর্ডান।

ভারত এই ম্যাচ জিতলে আরেকবার ভারত-পাকিস্তান মহারণের ‘অল এশিয়া’ ফাইনাল দেখবে ক্রিকেট বিশ্ব।  আর না জিতলে ইংলিশদের সামনে থাকবে ইতিহাস গড়ার সূযোগ।  এর আগে একমাত্র দল হিসেবে দুইবার টি-২০ বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। 

এবার জিতলে ইংলিশরাও বসবে তাদের পাশে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভাগিদার হওয়ার সুযোগ থাকছে পাকিস্তান কিংবা ভারতের সামনেও। এই দুই দলই একবার করে জিতেছে বিশ ওভারের বিশ্ব আসরের শিরোপা।  ইংলিশ বাধা পার হতে পারলে আরেকবার লড়াইটা হবে ভারত ও পাকিস্তানের। 

পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, বিশ ওভারের ম্যাচের এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ভারত। তাতে ইংল্যান্ডের ১০ ম্যাচ জয়ের বিপরীতে ১২ ম্যাচ জিতেছে ভারত।  বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছে ৩ বার। তাতে ২ ম্যাচ জিতেছে ভারত, ১ ম্যাচ ইংল্যান্ড।

টি-২০ বিশ্বকাপের গ্রুপপর্ব কিংবা সুপার রাউন্ডে মুখোমুখি হলেও এখন পর্যন্ত সেমিফাইনালে মুখোমুখি হয়নি দুই দল। এবারই প্রথম অস্ট্রেলিয়ায় দুই দলের এই মুখোমুখি মহারণ। তাতে ভারত কিংবা ইংল্যান্ড দুই দলের সামনেই এগিয়ে যাওয়ার সুযোগ।

দুই দলের একাদশ
ভারত একাদশ:

রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশাভ পান্ত, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, মোহাম্মদ সামি।

ইংল্যান্ড একাদশ:

অ্যালেক্স হেলস, জস বাটলার, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ফিল সল্ট, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, ক্রিস জর্ডান

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!