সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে রূপায়ণ সিটি কুমিল্লাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় চট্টগ্রাম।
এদিন ম্যাচের ২৩ মিনিটে কুমিল্লার পুস্কর ক্ষিসা মিমো গোল করে নিজ দলকে এগিয়ে নেন। এ লিড তারা ধরে রাখেন ৪৮ মিনিট পর্যন্ত। ৪৯ মিনিটে গিয়ে চট্টগ্রামের দেবিন্দর বাল্মিকী ফিল্ড গোল করে সমতা ফেরান।
.png)
আর ৫৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে তারই করা আরেক গোলে এগিয়ে যায় চট্টগ্রাম। শেষ পর্যন্ত তার জোড়া গোলে ভর করে ফাইনালে পৌঁছে যায় ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে এলিমিনেটর ম্যাচে মেট্রো এক্সপ্রেস বরিশালকে ২-১ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে মোনার্ক পদ্মা।
মঙ্গলবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রূপায়ণ সিটি কুমিল্লা ও মোনার্ক পদ্মা।
এই ম্যাচের যে দল জয়ী হবে তাদের বিপক্ষে বৃহস্পতিবার ফাইনাল লড়বে একমি চট্টগ্রাম।