ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

আর্জেন্টিনার তিন পজিশনের সেরা তিন

এগারোয় সেরা তিন
আরিফুল হক বিজয়:
প্রকাশিত: ১৫:০২, ১৫ নভেম্বর ২০২২
আর্জেন্টিনার তিন পজিশনের সেরা তিন
ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের সময় যতোই ঘনিয়ে আসছে, ততোই বাড়ছে আমেজের সুর। সেই সুরে মেতে উঠেছে বিশ্বের প্রতিটি প্রান্ত। খেলোয়াড়দের নিয়ে শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ। প্রতিটি দলের প্রতিটি পজিশনের খেলোয়াড়ই এই বিশ্লেষণের মধ্যমনি। তবে খেলার মাঠে দলের মধ্যমনি হয়ে ঊঠতে পারেন একজনই। 

বিশ্বকাপের সেরা দশ দলের তিনটি পজিশনের সেরা খেলোয়াড়দের নিয়ে ডেইলি বাংলাদেশের বিশেষ আয়োজন 'এগারোয় সেরা তিন'। এই আয়োজনে আজ থাকছে বিশ্বকাপের অন্যতম দাবিদার আর্জেন্টিনার তিন বিভাগের সেরা তিনজন।

প্রথমেই আর্জেন্টিনার রক্ষণভাগের দিকে আলো ফেলা যাক। বিশ্বকাপে আলবিসেলেস্তেদের রক্ষণভাগে আছেন নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওতামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্ক অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ। এদের মধ্যে তিনজনের কথা না বললেই নয়। তারা হলেন রোমেরো, ওতামেন্ডি ও মার্টিনেজ।

Advertisement

সেরা তিনের এই তালিকাটা ছোট করে তিনজনের মধ্যে থেকে কাউকে যদি বেছে নিতে হয় সেক্ষেত্রে প্রাধান্য পাবে লিগের ম্যাচগুলোতে তাদের পারফর্ম্যান্স।  চলতি মৌসুমে ৮ ম্যাচে মাঠে নেমেছেন রোমেরো। তাতে তিনি মোট ১১টি ট্যাকল করেছেন। যার মধ্যে ৫৮ ভাগ ট্যাকলেই প্রতিপক্ষ নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয়েছে। 

এই জায়গায় ওতামেন্ডি চলতি মৌসুমে ম্যাচ খেলেছেন ২৩টি। তাতে প্রতিপক্ষকে নিশ্চিত গোলবঞ্চিত করেছেন ১৫ বার। সাফল্যের হার ৬০ ভাগ।  মার্টিনেজ ২৩ ম্যাচে মাঠে নেমে অবিশ্বাস্যভাবে প্রতিপক্ষের ২২টি গোলের সুযোগই আটকে দিয়েছেন। সাফল্যের হার শতভাগের কাছাকাছি। তাই রক্ষণে বাকি দুইজনের চেয়ে তাকেই এগিয়ে রাখতে হয়।

আর্জেন্টিনার মধ্যভাগে আছেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, ও এক্সকুয়েল প্যালাসিওস। তবে মধ্যমাঠে ফুল ফোটাবেন রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারদেস ও এনজো ফার্নান্দেজ।  এই তিনজনের মধ্যে রুদ্রিগো ডি পলকে এগিয়ে রাখতে হয়। লিয়ান্দ্রো পারদেসও নিজেকে প্রমাণ করে আসছেন।

পরিসংখ্যানের বিচারে দেখা যায়, ডি পল চলতি মৌসুমে ২০ ম্যাচ খেলে গোলের জন্য পাস দিয়েছেন মাত্র ২টি। নিজে গোল করেছেন ২টি। ক্লাবের অবস্থাও ভালো নয়। পারদেসও ডি পলের সমান। তবে জাতীয় দলের হিসেব করলে দুজনই এগিয়ে থাকবেন।  তবুও মাঠে প্রভাবের কারণেই ডি পলের দিকেই ঝুকছে সেরার পাল্লা।

আর্জেন্টিনার আক্রমণভাগের কথা বোধহয় নতুন করে কিছু বলার নেই। এই জায়গায় একজনই নিজের শ্রেষ্ঠ্ব ধরে রেখেছেন। তিনি লিওনেল মেসি। যতোদিন খেলবেন ধরে রাখবেন।  চলতি মৌসুমে এখন পর্যন্ত পিএসজির হয়ে ১৩ ম্যাচে ৭ গোল করেছেন তিনি। পাশাপাশি বল পায়ে সতীর্থদের গোলে সহায়তা করেছেন ১০ বার। এই জায়গায় তার ধারে কাছে নেই কেউ। 

সব মিলিয়ে তিন বিভাগেই সেরাদের অধিপত্য ধরে রেখে কাতারে নামবে আর্জেন্টিনা। বাকিটার প্রতিফলন দেখা যাবে পায়ের জাদুতে। তার আগে বরং সেরাদের এই গল্পটুক্লু থাকুক।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!