বৃহস্পতিবার আবার স্থানীয় আদালতে জামিনের আবেদন করেছিলেন। সেই আবেদনে সাড়া দিয়েছে আদালত।
জানা গেছে, শ্রীলংকার সরকার এবং সে দেশের ক্রিকেট সংস্থা গুণতিলকারের পাশে দাড়ানোর কারণেই জামিন দেওয়া হয়েছে।
.png)
২ লক্ষ অস্ট্রেলিয়ান ডলারের বিনিময়ে জামিন পেয়েছেন গুণতিলকা। তবে এখনই দেশে ফিরতে পারবেন না তিনি। প্রতিদিন থানায় হাজিরা দিতে হবে।
অভিযোগকারী নারীর সঙ্গে কোনও রকম যোগাযোগ করা চলবে না। কোনও রকম ডেটিং অ্যাপ ব্যবহার করা যাবে না। আগামী ১২ জানুয়ারি আবার আদালতে শুনানি রয়েছে।
উল্লেখ্য, ইংল্যান্ডের কাছে হারের দিন ভোররাতে সিডনির হোটেল থেকে গ্রেফতার করা হয় গুণতিলকাকে। পরদিন তাকে ছাড়াই দেশে ফেরে গোটা দল। তার বিরুদ্ধে ধর্ষণের চারটি ক্ষেত্রে অভিযোগ আনা হয়েছে। অনুমতি ছাড়াই শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া ছাড়াও অভিযোগকারী নারীর গলা টিপে ধরেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
এ নিয়ে গত ৭ নভেম্বর শ্রীলংকা ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছিল, আইসিসি আমাদের জানিয়েছে, এক নারীকে ধর্ষণের অভিযোগে আমাদের ক্রিকেটার গুণতিলকাকে গ্রেফতার করেছে সিডনি পুলিশ। ক্রিকেট শ্রীলংকা বিষয়টির দিকে নজর রাখছে।
আইসিসির সঙ্গেও যোগাযোগ রেখে চলা হচ্ছে। আশা করব যথাযথ তদন্ত হবে। অভিযুক্ত ক্রিকেটার সত্যিই অপরাধ করে থাকলে, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।