ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২

নেইমারকে চাপমুক্ত রাখতে চান ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১২, ১৯ নভেম্বর ২০২২
নেইমারকে চাপমুক্ত রাখতে চান ভিনিসিয়ুস
ফাইল ছবি

ক্যারিয়ারের শুরু থেকেই দারুণ ছন্দে আছেন ব্রাজিলিয়ান মহাতারকা নেইমার জুনিয়র ডি সিলভা। তবে ইনজুরির কারণে অনেকবারই থমকে যেতে হয়েছে তাকে। সব বিপত্তি কাটিয়ে অবশ্য প্রতিবারই বীরের বেশে মাঠে ফিরেছেন তিনি।

দলের অন্য খেলোয়াড়দের তুলনায় এ কারণেই নেইমারের প্রতি ভক্ত অনুরাগীদের চাওয়া-পাওয়া বেশি। তবে এবার কাতার বিশ্বকাপে নেইমারের ওপর থেকে চাপ কমাতে চান দলের আরেক তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র।

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন ভিনি। তাই নেইমারের পাশাপাশি নিজেও জ্বলে উঠতে চান।

Advertisement

এ বিষয়ে ভিনিসিয়ুস বলেন, ‘তরুণ খেলোয়াড় হিসেবে নেইমার অনেক কিছুর মধ্য দিয়ে গেছে। এতো তরুণ বয়সে এই পরিমাণ চাপ নিয়ে খেলা সহজ কথা নয়। সে নিশ্চিত করে তরুণ প্রজন্মের জন্য সবকিছুই যেন সহজ হয়ে যায়। এটা স্বপ্নের মতো কারণ তাকে আদর্শ মেনেই আমরা বড় হয়েছি।’

ভিনিসিয়ুস আরো বলেন, ‘নেতা হিসেবে সে (নেইমার) কী করে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সে জানে আমাদের সাহায্য করলেও, আমরাও তাকে অনেক সাহায্য করে বিশ্বকাপটা অসাধারণ করতে পারব।’ 

ভিনিসিয়ুস নিজেও ইনজুরিতে ভোগেন। এ নিয়ে তার ভাষ্য, ‘নেইমার বার্সেলোনায় থাকতে অনেক কিছু শিখেছি আমি। ক্রিস্টিয়ানো রোনালদোও রিয়ালের হয়ে খেলার সময় ইনজুরিতে ভুগেছে। তবে করিম আমাকে শান্ত থাকতে বলেছে। কারণ যদি প্রতিপক্ষ তাড়া করে, তার মানে আমি গুরুত্বপূর্ণ। তারা আমার ভয়ে থাকে।’ 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!