[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২
বিশ্বকাপ জিততে সম্ভাব্য সবই করবে ব্রাজিল
রিচার্লিসন
আজ কয়েক ঘণ্টা পরই মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ২২তম ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে। প্রতিবারের মতো এবারও বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম দাবিদার ব্রাজিল। সেলেসাও দলের তারকা ফুটবলার রিচার্লিসন জানিয়েছেন, বিশ্বকাপ জিততে যা যা করা প্রয়োজন, সবই করবে তাদের দল।
শক্তিমত্তা কিংবা তারকা ফুটবলার সব দিক থেকেই অন্যদের চেয়ে বেশ এগিয়ে আছে ব্রাজিল। তাই যেন ইউরো স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রিচার্লিসন বলেন, ‘আমাদের অনেক ইতিহাস আছে। কখনো বিশ্বকাপের বাইরে থাকিনি। আমরা মর্যাদার এক জার্সি গায়ে দিয়ে বিশ্বকাপে যাব।’
তিনি আরো বলেন, ‘যদি আমরা বিশ্বকাপ জিতি? আমি জানি না, কিন্তু আমরা সবকিছু করব বিশ্বকাপ জিততে। নীরবে কাজ করে যাওয়া আমি পছন্দ করি, নিজেদের কাজটা করব আর সেরাটা দেবো প্রতিদিন। প্রফেসর তিতে আমাদের দারুণভাবে প্রস্তুত করেছেন। অবশ্যই আমাদের জন্য ভালো কিছু আনতে যাব।’
.png)
আজ থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে কোন দেশ ফেভারিট? সে ব্যাপারে রিচার্লিসন বলেন, ‘এখানে অনেক দলই আছে। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, উদাহরণ হিসেবে বেলজিয়াম আছে, আর্জেন্টিনার ভালো একটা স্কোয়াড আছে; কোপা আমেরিকাও জিতেছে।’
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!