ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২

ফোনে ও টিভিতে যেভাবে দেখবেন কাতার বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:১১, ২০ নভেম্বর ২০২২
ফোনে ও টিভিতে যেভাবে দেখবেন কাতার বিশ্বকাপ
ফাইল ছবি

কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ২২তম আসর। ম্যাচটি শুরু হবে আজ রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায়।

তথ্যপ্রযুক্তির এই যুগে টেলিভিশনের পাশাপাশি মোবাইলে তথা অনলাইনেও অনেকে খেলা উপভোগ করে থাকেন। আসর শুরুর আগে অনেকের মনেই প্রশ্ন, কীভাবে তারা ফোনে খেলা উপভোগ করবেন।

দেশের তিনটি চ্যানেলে কাতার বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি উপভোগ করা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানসহ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এছাড়া টি স্পোর্টস এবং গাজী টেলিভিশন (জিটিভি) খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

Advertisement

অনলাইনেও দেখা যাবে কাতার-ইকুয়েডর ম্যাচ। বাংলাদেশ ভিত্তিক অ্যাপ টফিতে দেখা যাবে ম্যাচটি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনে উপভোগ করা যাবে এ ম্যাচ।

ওয়েবসাইটে দেখতে চাইলে ইয়াল্লা শুট (Yalla shoot) বা কুরা লাইভ ডট কমে (kooralive.com) খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। অর্থাৎ নানাভাবেই দর্শকরা এবারের আসর উপভোগ করতে পারবেন।

ইকুয়েডরের চেয়ে র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ পিছিয়ে থাকলেও কাতারের বাড়তি শক্তিমত্তা ঘরের মাঠ। সঙ্গে আত্মবিশ্বাস জোগাবে দলটির সাম্প্রতিক ফর্ম। ফেলিক্স সানচেজের শিষ্যরা নিজেদের খেলা শেষ চারটি প্রীতি ম্যাচের চারটিতেই জিতেছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!