খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে সন্ধ্যা ৭ টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে এশিয়ার অন্যতম পরাশক্তি ইরান। শক্তির বিচারে ইংল্যান্ড এগিয়ে থাকলেও বড় দলগুলোকে হারানোর সামর্থ্য আছে ইরানের। এ ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় সাউথগেটের দল ইংল্যান্ড।
কিন্তু ম্যাচ শেষের আগেই বিপাকে পড়তে পারেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। কারণ সমকামী প্রেমেরে সমর্থনে একটি আর্মব্যান্ড পড়ে খেলতে নামতে পারেন তিনি। আর যদি তাই হয় তাহলে গ্রেফতার পর্যন্ত হতে পারেন হ্যারি কেন।
.png)
বিশ্বকাপ উপলক্ষ্যে একাধিক কঠোর নিয়ম করেছে কাতার সরকার। বিয়ার খাওয়া নিষিদ্ধ থেকে বান্ধবীকে চুমু খাওয়া তার মধ্যে অন্যতম। এছাড়াও কাতারে আইন রয়েছে যে সেখানে সমকামী প্রেম নিষিদ্ধ। বিশ্বকাপ উপলক্ষে সেই নিয়মের আরও কড়াকড়ি করা হয়েছে।
যদিও বিশ্বকাপের আগে থেকে বেশ কয়েকটি এলজিবিটিকিউ সংস্থা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। সেই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, ডেনমার্ক, বেলজিয়াম, জার্মানি, সুইডেন, নরওয়ে, সুইৎজারল্যান্ড ও ওয়েলস।
গত মাসে ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরার জন্য ফিফার কাছে অনুমতি চেয়েছিল ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। এফএর নির্বাহী মার্ক বুলিংহাম তখনই বলছিলেন, হাতে ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড পরার জন্য প্রয়োজনে জরিমানাও দিতে রাজি ইংল্যান্ড। কিন্তু ফিফা তাতে সা দেয়নি।
জানা গিয়েছে, আজ সমকামী প্রেমের সমর্থনে এই বিশেষ আর্মব্যান্ড পরে মাঠে নামতে পারেন ইংল্যান্ডের অধিনায়ক। সেটা করলেই সমস্যায় পড়তে পারেন হ্যারি কেন। এমনকী গ্রেফতার পর্যন্ত হতে পারেন এই ইংলিশ অধিনায়ক।
ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এ বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিশ্বকাপের আয়োজক দেশের যে নিয়ম, আইন, সংস্কৃতি তা মেনে চলতে হবে সবাইকে।