ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২

ঝাড়ুদার থেকে আর্জেন্টিনাকে হারানোর নেপথ্যের নায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩১, ২৩ নভেম্বর ২০২২
ঝাড়ুদার থেকে আর্জেন্টিনাকে হারানোর নেপথ্যের নায়ক
হার্ভি রেনার

কেউ কি ভেবেছিল সৌদি আরবের কাছে এভাবে হেরে যাবে আর্জেন্টিনা? ম্যাচের আগে তো উল্টো সবার হিসেবনিকেশ ছিল আরবের দলটি কত ব্যবধানে হারবে। অথচ দুর্দান্ত ট্যাকটিকস ও গেম প্লে-তে আর্জেন্টিনাকে হারিয়ে দেয় গ্রিন ফ্যালকনরা। যেখানে বড় ভূমিকা রেখেছেন দলটির কোচ হার্ভি রেনার।

আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের জয়ে মাঠের বাইরে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন রেনার। যিনি কিনা একসময় ছিলেন ঝাড়ুদার। সেই পর্যায় থেকে এখন তিনি আর্জেন্টিনাকে হারানোর নায়ক। ৩০ বছর বয়সে ফ্রান্সের দ্রাগিনিয়াঁরের কোচ ছিলেন রেনার। সে সময় প্রশিক্ষণ সেশনের মাঝে ঝাড়ুদারের কাজ করতেন তিনি।

হার্ভি রেনারের এটা নতুন কোনো সাফল্য নয়। এর আগে একমাত্র কোচ হিসেবে দু’টি ভিন্ন দেশের হয়ে আফ্রিকান কাপ অব নেশনস জিতেছিলেন তিনি। এই ফরাসি কোচের কোচিং ক্যারিয়ারও শুরু ফ্রান্সের ক্লাব দ্রাগিনিয়াঁর হয়ে। এরপর দায়িত্ব নেন ইংল্যান্ডের চতুর্থ স্তরের লিগের দল ক্যামব্রিজ ইউনাইটেডের।

Advertisement

সে সময়টা একেবারেই ভালো যায়নি রেনারের। তিনি মূল চমকটা দেখান জাম্বিয়ার কোচ হয়ে। নিজের দ্বিতীয় মৌসুমেই আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে আইভরি কোস্টকে হারিয়ে শিরোপা জেতে জাম্বিয়া। এরপর আইভরি কোস্টের হয়েও জেতেন একই শিরোপা।

আইভরিকোস্ট থেকে রেনার পাড়ি জমান লিগ ওয়ানের ক্লাব লিলে। এরপর ফেরেন জাতীয় দলের দায়িত্ব নিয়ে মরক্কোতে। দায়িত্ব নিয়েই মরক্কোকে বিশ্বকাপের মূল পর্বে নিয়ে যান এই কোচ। 

এরপর রেনারের ঠিকানা হয় সৌদি আরব। দ্বায়িত্ব ছিল বাছাইপর্ব পার করে সৌদি আরবকে বিশ্বকাপের টিকিট এনে দেওয়ার। সেটা তো রেনার করেছেনই, এমনকি দেখালেন বিশ্বকাপের প্রথম ম্যাচেই চমক। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!