ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

হেরে গেলেও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে: সৌদি কোচ

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৭:০২, ২৩ নভেম্বর ২০২২
হেরে গেলেও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে: সৌদি কোচ
ছবি: সংগৃহীত

সৌদি আরবের কাছে ২-১ গোলে এবার ‘ক্র্যাশ ল্যান্ডিং’য়ের শিকার হয়ে লিওনেল মেসিরা হেরে গেলেও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে বলে জানিয়েছেন সৌদি আরব কোচ হার্ভে রেনার্ড।

খেলা শেষে সেই সৌদি আরব কোচ হার্ভে রেনার্ডের অভিমত, এই হারের পরও আলবিসেলেস্তেরা বিশ্বকাপ জিতবে। এর জন্য আর্জেন্টিনাকে তিনি বলছেন বিশ্বাস না হারাতে। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে, ফুটবলে যে কোনো কিছু হতে পারে। আপনার প্রতিপক্ষের নাম আপনাকে কখনো সমানভাবে অনুপ্রাণিত করবে না। যেমন ধরুন, সৌদির বিপক্ষে যেমন অনুপ্রেরণা নিয়ে খেলবেন আপনি, ব্রাজিলের বিপক্ষে নিশ্চয়ই একই অনুপ্রেরণা নিয়ে খেলবেন না!’

Advertisement

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিএনটি স্পোর্টসের সাংবাদিক আনহেলা লেরেনা জানান হারের পর আর্জেন্টিনা কতদূর যেতে পারবে, এমন প্রশ্ন করা হলে জবাবে রেনার্ড বলেন, ‘আর্জেন্টিনা গ্রুপ পর্ব তো পেরোবেই, বিশ্বকাপটাও জিতে যাবেন মেসিরা।’

ম্যাচ শেষে মেসিও বলেছেন একই কথা। সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘আমাদের ওপর বিশ্বাস রাখুন। আমাদের দলটা আপনাদের নিরাশ করবে না।’ 

দিন শেষে মেসিরা এবার মাঠের বাকি খেলায় সেটা করে দেখাতে পারলেই হয়!

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!