সৌদি আরবের বিপক্ষের ম্যাচের ৮২ তম মিনিটে রক্ষণে বল আদান প্রদানের সময় আব্দুলেল্লাহ আল-মালকির পা থেকে বল ফস্কে গেলে দ্রুত সেটি নিয়ন্ত্রণে নিয়ে নেন সুযোগ সন্ধানী অভিজ্ঞ বার্সেলোনা তারকা লেভানদোভস্কি। বেশ দ্রুতই তিনি একা থাকা সৌদি গোল রক্ষক মোহাম্মদ আল-ওয়েসিসকে পরাজিত করে নিজের ক্যারিয়ারের প্রথম গোলের দেখা পান এ স্ট্রাইকার।
২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে দলের হয়ে ৩ ম্যাচে মাঠে নামেন। কিন্তু কোনো সাফল্য পাননি। প্রথম রাউন্ডে বাদ পড়ে পোল্যান্ড।
.png)
কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচে পেনাল্টিতে গোলের সুযোগ পেয়েও হাতছাড়া হয়। তাতে বিশ্বকাপে গোলের সঙ্গে নিজের নাম লেখাতে অপেক্ষা বাড়ে। যা দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে পূর্ণ হয়। ম্যাচে আরো একটি গোলের কাছাকাছি গিয়েও ব্যর্থ হন তিনি।
ম্যাচে সৌদি আরবকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের আশা জিইয়ে রেখেছে পোল্যান্ড।