ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

পেনাল্টি থেকে গোল করে সেনেগালকে এগিয়ে দিলেন সার

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২১:৪৬, ২৯ নভেম্বর ২০২২
পেনাল্টি থেকে গোল করে সেনেগালকে এগিয়ে দিলেন সার
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ৮ টি দল। এর মধ্যে বাংলাদেশ সময় রাত ৯ টায় খালিফা ইন্টান্যাশনাল স্টেডিয়ামে ইকুয়েডর মোকাবেলা করছে সেনেগালের। এরমধ্যে ১ গোলে এগিয়ে গেল সেনেগাল।

গোলটি করেন ইসমাইলি সার। খেলার ৪৪ মিনিটে পেনাল্টি থেকে তিনি গোলটি আদায় করে নেন। 

বিশ্বকাপের শেষ দিনে কেবল ব্রাজিল, ফ্রান্স আর পর্তুগাল ছাড়া স্বস্তিতে নেই আর কেউই। এই তিন দল এরই মধ্যে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে!

গ্রুপ পর্বের শেষ লড়াই শুরু হলো আজ। এই রাউন্ডেই নিশ্চিত হয়ে যাবে কারা যাচ্ছে শেষ ষোলোয়। ‘এ’ গ্রুপ থেকে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয় কাতারের। নেদারল্যান্ডস, ইকুয়েডর এবং সেনেগাল- এই তিন দলের একটি বাদ যাবে আজ।

শেষ ষোলো নিশ্চিত করার লড়াইয়ে আজ সেনেগালের মুখোমুখি লাতিন আমেরিকান দেশ ইকুয়েডর। প্রথম ম্যাচে কাতারকে হারালেও পরের ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করেছে তারা। আবার প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের কাছে হেরে গেলেও সেনেগাল দ্বিতীয় ম্যাচে কাতারকে হারিয়ে টিকে আছে শেষ ষোলর আশায়।

ইকুয়েডরের পয়েন্ট ৪ ও সেনেগালের পয়েন্ট ৩। জিতলেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে দুই দলের একটির। আর ড্র হলে যেতে হবে নানা হিসেব-নিকেশে।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!