ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

বাঁচামরার লড়াইয়ে ইকুয়েডরকে হারিয়ে নক আউটে সেনেগাল

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২৩:০৪, ২৯ নভেম্বর ২০২২
বাঁচামরার লড়াইয়ে ইকুয়েডরকে হারিয়ে নক আউটে সেনেগাল
ছবি: ফিফা

বিশ্বকাপে আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ৮ টি দল। এর মধ্যে বাংলাদেশ সময় রাত ৯ টায় খালিফা ইন্টান্যাশনাল স্টেডিয়ামে ইকুয়েডর মোকাবেলা করে সেনেগালের। প্রতিদন্দিতাপুর্ন এই ম্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে শেষ ১৬তে উঠে যায় সেনেগাল। আজকের এই ম্যাচে দুই দলেরই সুযোগ ছিল নক আউট পর্বে উঠার। যে জিতবে সেই উঠবে পরের রাউন্ডে। সে হিসেবে সেনেগাল নিশ্চিত করে নিল তাদের পরের পর্ব। 

২০০২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিওপের একমাত্র গোলে ফ্রান্সলে ০-১ গোলের ব্যবধানে হারিয়েছিল সেনেগাল। দিওপের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিল ২৯ নভেম্বর।

তার মৃত্যুর দিনেই বাঁচা-মরার লড়াইয়ে ইকুয়েডরের বিপক্ষে খেলতে নেমে যেন সবটুকু উজার করে খেলে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠে যায় সেনেগাল।

উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ইকুয়েডরকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয়বারের মত নকআউট রাউন্ডে জায়গা করে নিল আফ্রিকান দলটি। অথচ কে ভেবেছিল সাদিও মানেকে ছাড়াই দলটি এতদূর আগাবে!

প্রথমার্ধে ১ গোলে এগিয়ে যায় সেনেগাল। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা। আক্রমণ-পাল্টা আক্রমণে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু সেভাবে কেউই আর গোল পাচ্ছিল না।

প্রথমার্ধের প্রায় শেষের দিকে সেনেগালের একটি আক্রমণ ঠেকাতে গিয়ে অবৈধ টেকল করেন ইকুয়েডরের ডিফেন্ডার। আর তাতেই পেনাল্টি পায় সেনেগাল। গোলটি করেন ইসমাইলি সার। খেলার ৪৪ মিনিটে পেনাল্টি থেকে তিনি গোলটি আদায় করে দলকে এগিয়ে নেন।

খেলার দ্বিতীয়ার্ধে উকুয়েডরের চাইকেডো ১ গোল পরিশোধ করলে সমতায় ফিরে তারা। ১-১ সমতা বেশিক্ষন ধরে রাখতে পারেনি ইকুয়েডর। ৭০ মিনিটে কালিদৌর গোলে এগিয়ে যায় সেনেগাল। সেই ২য় গোলের লিড ধরে রেখেই শেষ বাঁশি পর্যন্ত খেলায় এগিয়ে থাকে সেনেগাল। 

বিশ্বকাপের শেষ দিনে কেবল ব্রাজিল, ফ্রান্স আর পর্তুগাল ছাড়া স্বস্তিতে নেই আর কেউই। এই তিন দল এরই মধ্যে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে!

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!