এমন রেকর্ড গড়েও প্রয়াত কিংবদন্তিকে স্মরণ করতে ভুল করেননি মেসি। ম্যাচ জয়ের পর মেসি বলেছেন, ম্যারাডোনা বেঁচে থাকলে খুশি হতেন। ম্যারাডোনার রেকর্ডটি সম্পর্কে কিছুদিন আগে জেনেছেন মেসি। আর জেনেই তার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়।
চারটি বিশ্বকাপ খেলা কিংবদন্তিকে স্মরণ করে মেসি বলেন, এটা কিছুদিন আগে জেনেছি। এমন সব রেকর্ড ভেঙে এগিয়ে চলা আনন্দের বিষয়। আমার মনে হয় দিয়েগো খুব খুশি হতেন। তিনি আমাকে অনেক স্নেহ করতেন। আমার সবকিছু ভালোমতো এগোলে খুশি হতেন।
.png)
পোল্যান্ডকে ২-০ গোলে হারানোর ম্যাচে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ সামনে রেখে মেসি বলেছেন, আমরা জানি, এখন থেকে সবকিছুই কঠিন হবে। প্রতিপক্ষ যে-ই হোক সহজ হবে না। আমরা সাম্প্রতিক সময়ে নিজেদের অভিজ্ঞতায়ই দেখেছি, যে কেউ ভালো খেলে জিততে পারে।
ভক্তদের প্রতি আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন মেসি। মেসি বলেন, ভক্তদের সেই একই কথা বলছি, যেটা আমরা হার দিয়ে শুরুর পর বলেছিলাম। আমরা শান্তই আছি। দল এভাবেই খেলবে এবং আশাকরি আজকের (কাল রাত) খেলাটা ধরে রাখতে পারব।