ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

রেকর্ডের দিনে ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ০২:১১, ৪ ডিসেম্বর ২০২২
রেকর্ডের দিনে ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেলেন মেসি
ছবি: সংগৃহীত

রেকর্ড আর লিওনেল মেসি যেন একে অপরের সমার্থক শব্দ। আর্জেন্টাইন জাদুকর মাঠে নামা মানেই যেন নতুন সব রেকর্ডের হাতছানি। সেই ধারাবাহিকতায় আজ তার বর্ণাঢ্য ক্যারিয়ারেকে স্মরণীয় করে রাখলেন। পেশাদার ক্যারিয়ারে আজকের ম্যাচটি মেসির জন্য ১০০০তম ম্যাচ। যে ম্যাচকে গোলের মাধ্যমে উদযাপন করলেন, রাখলেন স্বরণীয় করে। শুধু তাই নয়, মেসির দিনে তিনি ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেলেন আজ।

আগেই জানা ছিল কাতার বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামলেই এক হাজারি ক্লাবে ঢুকে পড়বেন মেসি। পেশাদার ক্যারিয়ারে আজকের ম্যাচটি তার ১০০০তম ম্যাচ।

শুধু তাই নয়, বিশ্বকাপের নকআউটে এই প্রথম গোল পেলেন লিওনেল মেসি। শনিবার দিবাগত রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের হয়ে প্রথম গোল করেন তিনি। এ নিয়ে বিশ্বকাপে মেসির গোল সংখ্যা মোট ৯টি।

Advertisement

এর মাধ্যমে ছাড়িয়ে গেলেন দিয়েগো ম্যারাডোনাকে। এর আগে প্রয়াত দিয়েগো ম্যারাডোনা বিশ্বকাপে ৮টি গোল করেছিলেন। এই গোলের আগে মেসিও  একই কাতারে ছিলেন। সকারুদের বিপক্ষে গোল পেয়েই বিশ্বকাপে নিজের দেশের হয়ে এককভাবে শীর্ষ গোলদাতা হলেন তিনি।

এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেই হাজারি ক্লাবে ঢুকে গেলেন ৩৫ বছর বয়সী তারকা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসির এখন পর্যন্ত ১০০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা হলো।

এর মধ্যে মধ্যে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ ৭৭৮টি ম্যাচ খেলেন মেসি। জাতীয় দলের জার্সি গায়ে ১৬৯টি ম্যাচ খেলার রেকর্ড তার।

হ্যাভিয়ের মাসচেরানোর ১৪৭টি ম্যাচ খেলার রেকর্ড যা আগেই ভেঙে দিয়েছেন মেসি। এছাড়া পিএসজির হয়ে ৫৩টি ম্যাচ খেলার অভিজ্ঞতা তো আছেই।

আন্তর্জাতিক পেশাদার ফুটবলে হাজারের বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা ফুটবলারের সংখ্যা তেমন বেশি নয়। এরমধ্যে স্বদেশি হাভিয়ের জেনেত্তির রয়েছে ১১শর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা। যদিও জেনেত্তি খেলেছেন ৪০ বছর বয়স পর্যন্ত। সূত্র: আল জাজিরা

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!