ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২

দাপুটে ইংলিশদের সামনে লড়াকু সেনেগাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩, ৪ ডিসেম্বর ২০২২
দাপুটে ইংলিশদের সামনে লড়াকু সেনেগাল
ফাইল ছবি

কাতার বিশ্বকাপে দুর্দান্ত একটা দল নিয়ে এসেছে ইংল্যান্ড। গ্রুপ পর্বে তার প্রমাণ দিয়ে নকআউট পর্বে পা রেখেছে ইংলিশরা। শেষ ষোলোর ম্যাচে তাদের প্রতিপক্ষ লড়াকু সেনেগাল। দাপুটে ইংলিশদের সঙ্গে আফ্রিকার চ্যাম্পিয়নদের লড়াইটাও হবে জমজমাট।

বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় কাতারের আল খোরের আল বাইত স্টেডিয়ামে ইংল্যান্ড লড়বে সেনেগালের বিপক্ষে। এই ম্যাচে যদিও ইংল্যান্ডই ফেবারিট। তবে সেনেগালকে হালকা করে নেয়ার কোনো উপায় নেই।

পরিসংখ্যানের হিসেবে দেখা যায়, গ্রুপ পর্বে তিন ম্যাচে দুই জয় আর এক ড্র নিয়ে শেষ ষোলোতে এসেছে থ্রি লায়ন্সরা। অন্যদিকে সমান ম্যাচে দুই জয় আর এক হার ছিল সেনেগালের। দলের সেরা তারকা সাদিও মানে না থাকা সত্ত্বেও তাদের এমন পারফর্ম্যান্স আশা দেখাচ্ছে সেনেগালকে।

এর আগে কখনো কোনো ধরণের প্রতিযোগিতায় ইংল্যান্ডের মুখোমুখি হয়নি সেনেগাল। এবারই প্রথমবারের মতো দেখা হচ্ছে ইংল্যান্ড-সেনেগালের। তাই ইংলিশরা যতই শক্তিমত্তায় এগিয়ে থাকুক, আগাম ভবিষ্যৎবাণী করা কঠিনই।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!