ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
সেনেগাল ও ইংল্যান্ডের লড়াই শুরু
কাতার ফিফা ফুটবল বিশ্বকাপে নকআউট পর্বে যেতে সেনেগাল বনাম ইংল্যান্ডের লড়াই শুরু হয়েছে। রোববার বাংলাদেশ সময় রাত ১ টায় কাতারের আল বায়েত স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হয়।
কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় যেতে ইংল্যান্ডের প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল সেনেগাল। সাদিও মানের দেশটি সম্প্রতি আফ্রিকান নেশনস লিগের শিরোপা জিতেছে। এছাড়া বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দারুণভাবে ইকুয়েডরকে হারিয়ে গ্রুপের দ্বিতীয় হয়ে নকআউট রাউন্ডে জায়গা করে নেয় সেনেগাল। ফলে দুই দলের মধ্যে একটি হাইভোল্টেজ ম্যাচ দেখছেন ফুটবলপ্রেমীরা।
ইংল্যান্ডের শুরুর একাদশ: জর্ডান পিকফোর্ড, হ্যারি ম্যাগুইরে, জন স্টোনস, লুক শ, কাইল ওয়াকার, হেন্ডারসন, ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম, হ্যারি কেইন, ফিল ফোডেন ও বুকায়ো শাকা।
ফরমেশন: ৪-২-৩-১
সেনেগালের শুরুর একাদশ: এডুয়ার্ডো মেন্ডি, আবদু দিয়ালো, কালিদু কৌলিবালি, ইসমাইল জ্যাকবস, ইউসুফ সাবালি, মেন্ডি, দিয়াত্তা, পাথে সিস, বৌলায়ে দিয়া, ইসমাইল সার ও ইলিমান এনদিয়ায়ে।
ফরমেশন: ৪-২-৩-১