স্লো ওভার রেটের কারণে আইসিসি ভারতকে এ জরিমানা করে। শাস্তি হিসেবে প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফির আশি শতাংশ জরিমানা করা হয়।
সোমবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে আইসিসি।
.png)
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে রোববার নির্ধারিত সময়ের চেয়ে ৪ ওভার পিছিয়ে ছিল ভারত। এই চার ওভারের প্রত্যেকটির জন্য ২০ শতাংশ করে ও দলটির সকল খেলোয়াড়কে ৮০ শতাংশ জরিমানা করেন ম্যাচে নিযুক্ত রেফারি।
মূলত আইসিসির কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের আর্টিকেল ২.২২ অনুসারে এই শাস্তি পেয়েছেন রোহিত-কোহলিরা।
এই আইনটি নির্ধারিত সময়ের ওভার-রেটের সাথে সম্পর্কিত। খেলোয়াড়রা নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য তাদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।
ভারতের অধিনায়ক রোহিত শর্মা অবশ্য তার দলের শাস্তি মেনে নিয়েছেন এবং প্রস্তাবিত জরিমানা পরিশোধেও স্বীকৃতি জানিয়েছেন। তাই আইসিসিরও প্রয়োজন পড়েনি দলটিকে আনুষ্ঠানিক শুনানি প্রেরণের।
জয়ের দিন মিরাজের কৃতিত্বের পাশাপাশি মোস্তাফিজকেও বাহবা দিতে হয়। কেননা, এদিন মোস্তাফিজের একটা কথাই তাঁতিয়ে দিয়েছিল মিরাজকে।
ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে এক উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। সব ছাপিয়ে মিরাজ-মোস্তাফিজের শেষ উইকেট জুটিই এখন আলোচনায়। দেশের হয়ে নবম উইকেট জুটিতে ম্যাচজয়ী সর্বোচ্চ ৫১ রান যোগ করেন তারা।
এ জয়ের পথে মিরাজ ৪ চার ও ২ ছক্কায় ৩৯ বলে করেন ৩৮ রান। দুই চারে ১১ বলে ১০ রান করে অপরাজিত থাকেন মোস্তাফিজ। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে তাদের এই জুটি নিয়ে কথা বলেছেন মিরাজ। এই অলরাউন্ডার জানিয়েছেন, মোস্তাফিজের আত্মবিশ্বাস তার বিশ্বাসকে বড় করেছিল।