ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইউনিসেফের ১৬ দিনের ক্রীড়া উৎসব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪১, ৬ ডিসেম্বর ২০২২
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইউনিসেফের ১৬ দিনের ক্রীড়া উৎসব
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইউনিসেফের ১৬ দিনের ক্রীড়া উৎসব

বাংলাদেশ শিশু ও নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে সচেতনতা গড়ে তুলতে বিজয়ের মাস ডিসেম্বরে দেশব্যাপী ২৭টি জেলা ও ১২টি সিটি করপোরেশন এলাকার ২০০টি উপজেলায় ১৬ দিন ধরে সুবিধা মতো সময়ে অনুষ্ঠিত হবে ক্রীড়া উৎসব। 

জাতিসংঘের ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফান্ড- ইউনিসেফের অর্থায়নে শিশুদেররকে মাঠে ফিরিয়ে আনতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই উদ্যোগ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে জাতীয় ক্রীড়া পরিষদ। পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে চলছে ফুটবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্রতিযোগিতাটি সফল ভাবে সম্পন্নের উদ্দেশ্যে দিনব্যাপী কর্মশালা হয়েছে। কর্মশালায় বিভাগীয় গ্রুপে বিভক্ত হয়ে ক্রীড়া উৎসব বাস্তবায়নের পরিকল্পনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন অংশগ্রহণকারীরা।   

Advertisement

ইউনিসেফ বাংলাদেশের ইউনিসেফের শিশু সুরক্ষা ব্যবস্থাপক এলিজা কল্পনা’র সভাপতিত্বে অংশগ্রহণকারী ক্রীড়া অফিসারদের কাছে খেলা পরিচালনার ব্যয় সংস্থানের চেক হস্তান্তর করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেসবাহ উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম, যুগ্ম সচিব কাজী নজরুল ইসলাম, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

এসময় যুব ও ক্রীড়া সবিচ জানান, ইউনিসেফের সঙ্গে সমঝোতা চুক্তির অধীনে প্রান্তিক ও দুর্গম এলাকায় জাতীয় ক্রীড়া সংস্থার মাধ্যমে এই প্রতিযোগিতা বাস্তবায়ন হবে। সুবিধাবঞ্চিত শিশুদের সশরীর উপস্থিতির মাধ্যমে তাদেরকে মাদক ও নিরাপত্তা ঝুঁকি থেকে বের করে আনার পাশাপাশি সহিংসতা প্রতিরোধ এবং কিশোর-কিশোরীদের ও তাদের পরিবারসহ শিশুদের ক্ষমতায়নে উদ্যোগটি অনন্য। 

এসময় ইউনিসেফ’র শিশু সুরক্ষা ব্যবস্থাপক বলেন, এ বছরই প্রথমবারে মতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে কাজ শুরু করলো ইউনিসেফ বাংলাদেশ। এই অংশীদারিত্বের মাধ্যমে সহিংসতার পথ বন্ধ করে একটি টেকসই ও পরিপামযোগ্য শিশু সুরক্ষা বলয় গড়ে তুলতে চায় ইউনিসেফ। 

প্রতিযোগিতা সফল করতে স্থানীয় উদ্যোগে দেশজুড়ে ২২ হাজার অনুষ্ঠান করা হয়েছে যার মাধ্যমে জীবনের মানোন্নয়নে খেলাধূলা ও সহিংসতা প্রতিরোধে পথ নকশা প্রণয়ন ও জাতীয় শিশু সহায়তা নম্বর ১০৯৮ হেল্পলাইন ব্যবহার বিষয়ে সচেতনতা গড়ে তোলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!