ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

শেষ ১৬র সমাপ্তিতে যে একাদশ নিয়ে নামলো মরক্কো ও স্পেন

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২১:০২, ৬ ডিসেম্বর ২০২২
শেষ ১৬র সমাপ্তিতে যে একাদশ নিয়ে নামলো মরক্কো ও স্পেন
ছবি: সংগৃহীত

আজকের মরক্কো-স্পেন ও পর্তুগাল-সুইজারল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে সমাপ্তি হচ্ছে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। আজকের খেলা শেষেই জানা যাবে শেষ দল হিসেবে কোন দুই দল যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। শেষ আটের লড়াইয়ে এরইমধ্যে ৬ দল নিশ্চিত করে ফেলেছে শেষ আট।  দিনের প্রথম খেলায় নিজেদের সেরা একাদশ নিয়েই নামলো মরক্কো ও স্পেন।

এডুকেশন সিটি স্টেডিয়ামে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টায় মুখোমুখি হচ্ছে মরক্কো ও স্পেন। আজকের এই খেলার পর নির্ধারিত হয়ে যাবে কোয়ার্টার ফাইনালের শেষ আটে কে যাচ্ছে, মরক্কো না স্পেন।

গ্রুপপর্বে প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপ মিশন শুরু করে স্পেন। তবে পরের দুই ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি লা রোজারা। জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর জাপানের কাছে হেরে বসে ২-১ ব্যবধানে।

Advertisement

স্পেনের প্রতিপক্ষ মরক্কো নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মতো দলকে গোলশূন্য রুখে দিয়ে বিশ্বকাপ শুরু করে। পরের ম্যাচে ২-০ গোলে হারিয়ে দেয় আরেক জায়ান্ট বেলজিয়ামকে। গ্রুপের শেষ ম্যাচে কানাডাকে হারায় ২-১ গোলে।

আজ মরক্কো-স্পেনের মধ্যে বিদায় হবে এক দল আর সুইজারল্যান্ড-পর্তুগালের মধ্যেও বাদ হবে এক দল। 

এখনকার খেলায় কোন দল শেষ ষোলোর গণ্ডি পেরিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখায় সেটি দেখতে হলে চোখ রাখতে হবে আজকের খেলার শেষ পর্যন্ত

দু’দলের হয়ে যারা খেলছেন

মরক্কোর একাদশ:
ইয়াসিন বৌনৌ, রোমেন সাইস, নায়েফ আগুয়ের্ড, নউসায়ের মাজরাউই, আশরাফ হাকিমি, সোফিয়ানে আমরাবাত, সেলিম আমাল্লাহ, আজাদিনে ওউনাহি, ইউসেফ আন নাসিরি, সোফিয়ানে বৌফাল, হাকিম জিয়েচ। 

ফরমেশন: ৪-৩-৩

কোচ: ওয়ালিদ-রেগরাগুই

স্পেন একাদশ

উনাই সিমোন, আয়েমেরিক লাপোর্তে, রদ্রি, জর্দি আলবা, মার্কোস লরেন্তে, সার্জিও বুস্কেটস, পেদ্রি, গাভি, মার্কেস আসেনসিও, দানি ওলমো, ফেরান তোরেস। 

ফরমেশন: ৪-৩-৩

কোচ: লুইস অ্যানরিকে।

 

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!