ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
বাংলাদেশ-ভারত সিরিজ

এবাদতে ফিরলেন আকসার প্যাটেল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২২, ৭ ডিসেম্বর ২০২২
এবাদতে ফিরলেন আকসার প্যাটেল
এবাদতের উল্লাস -বিসিবি

ভারতের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিতে লড়াকু সংগ্রহ করেছে টিম টাইগার। স্বাগতীকদের ছুঁড়ে দেয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে  সুবিধা করতে পারছে না সফরকারীরা। মিরাজের পর এবাদতের আঘাত, ফিরলেন আকসার প্যাটেল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান। 

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।

আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭১ রানে করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ মেহেদী হাসান মিরাজ ১০০* ও মাহমুদউল্লাহ রিয়াদ ৭৭ রান করেন। 

২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বিরাট কোহলি ও শিখর ধাওয়ান। মাত্র ১৩ রানেই দুই ওপেনার ব্যাটারকে হারায় ভারত।

দ্বিতীয় ওভারেই ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলিকে বোল্ড করে ঘরে ফেরান এবাদত হোসেন। এরপর পরের ওভারেইভারতকে চেপে ধরেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এলবিডব্লিউয়ের রিভিউয়ে ব্যর্থ হওয়ার দুই বল পরেই শিখর ধাওয়ানকে ফিরিয়ে দিলেন মুস্তাফিজ।

অফ স্টাম্পের বাইরের শর্ট বল ডিফেন্স করতে চেয়েছিলেন ধাওয়ান। বাঁহাতি ওপেনারের প্রত্যাশার চেয়ে বেশি বাউন্স করে ছুঁয়ে যায় গ্লাভস। পয়েন্টে সহজ ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। মাত্র ৮ রানে ফেরেন ধাওয়ান।

দশম ওভারে আক্রমণে এলেন সাকিব আল হাসান। ভেঙে দিলেন ভারতের জুটি গড়ার চেষ্টা বাঁহাতি স্পিনারের অফ স্টাম্প ঘেঁষা বল লেগে ঘুরাতে চেয়েছিলেন ওয়াশিংটন। ঠিক মতো পারেননি। মিডউইকেটে ক্যাচ নেন লিটন দাস।

সেই প্রথম ওভার করেছিলেন মেহেদী হাসান মিরাজ। এরপর আর লম্বা সময় বল হাতে পাননি তিনি। ১৯তম ওভারে ফিরেই সাফল্য পেলেন। চমৎকার এক ডেলিভারিতে এলবিডব্লিউ করে দিলেন লোকেশ রাহুলকে। ২৮ বলে খেলে ১৪ রান করে ভারত সহ-অধিনায়ক। তার ইনিংসে নেই কোনো বাউন্ডারি।

অফ স্পিনারের বল জায়গায় দাঁড়িয়ে লেগে ঘুরাতে চেয়েছিলেন রাহুল। বলের লাইন মিস করা মাত্র হাঁটা ধরেন ডানহাতি এই ব্যাটসম্যান।

১০১ বল স্থায়ী ১০৭ রানের জুটি ভাঙলেন মিরাজ।  বেরিয়ে এসে মেহেদী হাসান মিরাজকে ছক্কায় উড়িয়ে জুটির রান তিন অঙ্কে নিয়ে গিয়েছিলেন শ্রেয়াস আইয়ার। স্ট্রাইক ফিরে পেয়ে পুনরাবৃত্তির চেষ্টায় টাইমিংয়ে গড়বড় করে ফেললেন ডানহাতি এই ব্যাটসম্যান। সীমানায় চমৎকার ক্যাচ নিলেন আফিফ হোসেন। ১০২ বলে তিন ছক্কা ও ছয় চারে শ্রেয়াস করেন ৮২ রান।

লম্বা সময় পর বোলিংয়ে এসেই সাফল্য পেলেন ইবাদত হোসেন। ফিরিয়ে দিলেন দ্রুত রান তোলার চেষ্টায় থাকা আকসার প্যাটেলকে। আগের ওভারটি শার্দুল ঠাকুরকে মেডেন খেলান সাকিব আল হাসান। সে কারণে হয়তো রানের জন্য একটু ছটফট করছিলেন আকসার। তাই বেরিয়ে এসে চড়াও হতে চাইলেন ইবাদতের উপর। ঠিক মতো শট খেলতে পারেননি আকসার। এক্সট্রা কাভারে একটু সরে গিয়ে ক্যাচ নেন সাকিব। ৫৬ বলে তিন ছক্কা ও দুই চারে ৫৬ রান করেন আকসার।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!