ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২

নেদারল্যান্ডসকে হারাতে আর্জেন্টিনার পরিকল্পনা ফাঁস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৫, ৯ ডিসেম্বর ২০২২
নেদারল্যান্ডসকে হারাতে আর্জেন্টিনার পরিকল্পনা ফাঁস
আর্জেন্টিনা দল

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টায় ম্যাচটি শুরু হবে। কমলা বাহিনীর বাধা অতিক্রম করতে বিশেষ পরিকল্পনা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন লড়াইয়ের আশা করছে আর্জেন্টিনা শিবির। তবে ম্যাচে জয় পেতে আশাবাদী আলবিসেলেস্তেরা। এ লক্ষ্যে নিজেদের পরিকল্পনা জানিয়েছেন দলের অন্যতম স্ট্রাইকার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

নেদারল্যান্ডস কোচ লুইস ফন গালকে গুরুত্ব দিচ্ছে আর্জেন্টিনা শিবির। তার রণকৌশল চিন্তায় রেখেছে লিওনেল মেসিদের। দল হিসেবেও যথেষ্ট শক্তিশালী নেদারল্যান্ডস। তাই ঘর সামলে আক্রমণে যাওয়ার পরিকল্পনা করছে আর্জেন্টিনা শিবির।

Advertisement

গোল না খাওয়াই আর্জেন্টিনার প্রথম লক্ষ্য। পাশাপাশি পাল্টা আক্রমণে গিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে চান তারা। এ বিষয়ে ম্যাক অ্যালিস্টার বলেন, আমরা জানি নেদারল্যান্ডসের কয়েকজন দারুণ ফুটবলার রয়েছে। খেলা এবং নিজেদের সম্পর্কে ওদের ধারণাও খুব স্বচ্ছ।

এরপর তিনি বলেন, আমাদেরও কিছু পরিকল্পনা রয়েছে। কীভাবে ওদের আটকানো যায়, তা নিয়ে আমরা গত কয়েকদিন কাজ করেছি। একাধিক পরিকল্পনা আমাদের রয়েছে। ম্যাচের আগে হাতে আরও কিছুটা সময় রয়েছে।

অ্যালেক্সিস যোগ করেন, অবশ্যই নিজেদের পরিকল্পনাগুলো আরও একবার ঝালিয়ে নেব। যাতে মাঠে নেমে সমস্যা না হয়। সাধারণত আমরা নিজেদের খেলা, পরিকল্পনা নিয়েই ভাবি। আমরা কী করতে পারি জানি। চাপ মুক্তভাবে খেলতে চাই আমরা। নিজেদের কাজ ঠিক মতো করতে পারলে, সব কিছুই ঠিক থাকবে।

প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে হারার পরেও কি আশা করেছিলেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারবেন? 

এ বিষয়ে ম্যাক অ্যালিস্টার বলেন, আমরা শেষ আটে পৌঁছতে পারব কিনা, এটা জিজ্ঞেস করা হলে অবশ্যই হ্যাঁ বলতাম। আমরা অনেক আশা নিয়ে এবার বিশ্বকাপ খেলতে এসেছি। জানি আর্জেন্টিনা গোটা প্রতিযোগিতাতেই ভাল খেলার ক্ষমতা রাখে।

তিনি আরও বলেন, আমাদের দলে বেশ কয়েকজন ভাল ফুটবলার আছে। আমাদের দলটাও বেশ ভাল। শুধু সেমিফাইনালে নয়, আমরা বিশ্বকাপ জেতার ব্যাপারেও আশাবাদী।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!