ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

শুরুতেই মিরাজ ম্যাজিক, ফিরে গেলে ধাওয়ান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩, ১০ ডিসেম্বর ২০২২
শুরুতেই মিরাজ ম্যাজিক, ফিরে গেলে ধাওয়ান
সংগৃহীত ছবি

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ চট্টগ্রামে মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারত। ম্যাচের শুরুতেই ভারতীয় শিবিরে আঘাত হেনেছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। বোলিংয়ে এসে নিজের ওভারের প্রথম বলেই ধাওয়ানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ।  

ধাওয়ানের বিদায়ে উইকেটে এসেছেন বিরাট কোহলি। তিনি জুটি বেঁধেছেন ইশান কিশানের সঙ্গে। শেষ খবর পাওয়া পর্যন্ত ধাওয়ানের উইকেট হারিয়ে ৫.৩ অভারে ২৩ রান তুলেছে ভারত।

এর আগে ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস। ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন পেসার তাসকিন আহমেদ।  স্পিনার নাসুম আহমেদের জায়গায় ফিরেছেন তাসকিন। ব্যাটার নাজমুল হোসেন শান্তর জায়গায় ফিরেছেন ইয়াসির আলী রাব্বি।

বাংলাদেশঃ লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, ইয়াসির আলী, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!