ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২

কানে হাত রেখে মেসির অদ্ভুত সেলিব্রেশনের কারণ

আসাদুজ্জামান লিটন
প্রকাশিত: ১৬:৩৬, ১০ ডিসেম্বর ২০২২
কানে হাত রেখে মেসির অদ্ভুত সেলিব্রেশনের কারণ
লিওলেন মেসি

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে উঠেছে আর্জেন্টিনা। যেখানে ম্যাচের দ্বিতীয়ার্ধে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন আলবিসেলেস্তেদের মহাতারকা লিওনেল মেসি।

মেসি গোল করলে সাধারণত দুই হাত উপরে তুলে বা দর্শকদের দিকে হাত ছুঁড়ে হাসিমাখা মুখে সেলিব্রেশন করেন। তবে শুক্রবার দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে পেনাল্টি থেকে গোল করার পর অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হন সবাই।

এদিন গোল করার পর দর্শকদের সঙ্গে আনন্দ উদযাপন শেষে নেদারল্যান্ডসের ডাগ আউটের দিকে হেঁটে যান মেসি। এরপর দুই পা কিছুটা ফাঁক করে কানে হাত দিয়ে বিস্ফোরিত দৃষ্টিতে ডাচ কোচ লুইস ফন গালের দিকে তাকিয়ে থাকেন তিনি।

লিওনেল মেসির এমন সেলিব্রেশনের কারণ কি ছিল? ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য সেটাই তুলে ধরা হলো।

মেসির এই উদযাপনের পটভূমি জানতে হলে আমাদের পেছনে ফিরে যেতে হবে দুই দশক আগে। ২০০০ সালের দিকে বার্সেলোনায় খেলতেন আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় রিকুয়েলমে। একই সময়ে বার্সার কোচ ছিলেন ফন গাল।

বলতে গেলে রিকুয়েলমেকে খুব অপছন্দ করতেন ফন গাল। তাই বার্সায় থাকা ৩ বছরের মাঝে দুই বছরই এই খেলোয়াড়কে ধারে ভিয়ারিয়ালের পাঠান তিনি। বাকি যে এক মৌসুম বার্সায় খেলিয়েছিলেন। কখনোই রিকুয়েলমের সঠিক পজিশনে খেলাননি।

যার ফলে নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন রিকুয়েলমে। তার ক্যারিয়ার নষ্টের পেছনে ফন গালকেই দায়ী করেন ফুটবলবোদ্ধারা। যা ভুলে যাননি লিওনেল মেসিও। আর এ কারণেই নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করার পর দুই দশক আগের স্মৃতি ফিরিয়ে আনেন আর্জেন্টাইন অধিনায়ক।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!