ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

আরো দুই বছর ফ্রান্সের দায়িত্ব পাকাপোক্ত করে নিলেন দেশম

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২১:৫৭, ১১ ডিসেম্বর ২০২২
আরো দুই বছর ফ্রান্সের দায়িত্ব পাকাপোক্ত করে নিলেন দেশম
ছবি: সংগৃহীত

দলকে ফাইনালে তুলে কোচ হিসেবে আরো দুই বছর ফ্রান্সের জাতীয় ফুটবল দলের দায়িত্ব পাকাপোক্ত করে নিলেন দেশম।

ইংল্যান্ডকে হারিয়ে দলকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলে দায়িত্বটা ২০২৪ সালের ইউরো পর্যন্ত জিতে নিলেন ১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক।

দেশমের দায়িত্বে বহাল থাকার বিষয়টি রোববার নিশ্চিত করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।

বিশ্বকাপে দেশমের ভাগ্যটা দুর্দান্ত। ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবে জিতে নেন বিশ্বকাপ। এরপর ২০১৮ সালে কোচ হিসেবেও ছুঁয়েছেন বিশ্বসেরার শিরোপা। জাতীয় দলের কোচ হিসেবে সাবেক এ ফুটবলারের অর্জনটাও কম নয়। তবুও যে পার হয়ে গেছে ১০ বছরের বেশি সময়। 

আর তাই নতুন কাউকে আনতে চাচ্ছিল ফ্রান্স ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। দেশমকে লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হয়, দায়িত্ব বহাল থাকতে চাইলে এবারের বিশ্বকাপে দলকে সেমিফাইনালে তুলতে হবে। 

চুক্তির ব্যাপারটা মাথায় ছিল দেশমের। তাই কাল ম্যাচ শেষেও বললেন সে কথা, ‘প্রেসিডেন্টের নির্ধারণ করে দেওয়া লক্ষ্য অর্জনের ব্যাপারটা অসাধারণ। তিনি অনেক খুশি এবং আমার ধারণা ফ্রান্সের অনেক মানুষই খুশি। তবে আমি বেশি খুশি আজকের অর্জনটা নিয়ে। আরও একবার আমরা বিশ্বের সেরা চার দলের মধ্যে জায়গা করে নিয়েছি।’ 

ফুটবল ফেডারেশনের দেওয়া সে চ্যালেঞ্জ অনায়াসেই পূরণ করে ফেলেছেন দেশম। গতকাল কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে দেশমের শিষ্যরা। আর তাতে জায়গা পাকা হয়েছে কোচের। পরবর্তী ইউরো পর্যন্ত কোচের দায়িত্বটা নিজের করে নিলেন ৫৪ বছর বয়সী এ কোচ। 


 

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!