[ খেলা ]
বাংলাদেশ-ভারত সিরিজ
মুমিনুলকে স্পর্শের অপেক্ষায় সাকিব
মুমিনুল হক ও সাকিব আল হাসান
অধিনায়ক হিসেবে মুমিনুল হকের রেকর্ড ছোঁয়ার দ্বারপ্রান্তে সাকিব আল হাসান। আজ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
এ ম্যাচে টস করতে নামলেই সাবেক অধিনায়ক মুমিনুল হককে স্পর্শ করবেন সাকিব আল হাসান।
এখন পর্যন্ত ১৭ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন মুমিনুল, সাকিব ১৬টিতে।
.png)
মুমিনুলের অধীনে বাংলাদেশ ৩টি টেস্টে জয় ও ১২টিতে হেরেছে। ২টি ম্যাচ ড্র হয়। সাকিবের নেতৃত্বে ৩টিতে জয় ও ১৩টি হারে বাংলাদেশ।
বাংলাদেশকে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। তার অধীনে ৩৪ টেস্টে ৭টিতে জয়, ১৮টিতে হার ও ৯টিতে ড্র করেছে বাংলাদেশ।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!