ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-ভারত সিরিজ

দেশের ১০১তম ক্রিকেটার জাকির

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৩, ১৪ ডিসেম্বর ২০২২
দেশের ১০১তম ক্রিকেটার জাকির
জাকির হাসান

বিগত কিছু দিন ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত দাপটের সঙ্গে খেলছিলেন জাকির হাসান। সবশেষ ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেছেন ১৭৩ রানের এক দুর্দান্ত ইনিংস। এছাড়া দ্বিতীয় টেস্টেও পেয়েছেন রান। এমন ছন্দে থাকার পুরস্কারটা হাতেনাতে পেয়েছেন সিলেটের এই ক্রিকেটার।

আজ বুধবার ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে জাকির হাসানের। দেশের টেস্ট ইতিহাসে ১০১তম ক্রিকেটার হিসেবে ক্যাপ পেলেন তিনি। জাকিরের অভিষেকের আভাস অবশ্য রাসেল ডমিঙ্গোর কথার মাধ্যমে কিছুটা আঁচ পাওয়া গিয়েছিল। 

ম্যাচ শুরুর আগের দিন অবশ্য সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সেখানে জাকিরের ভূয়সী প্রশংসা করেন এই প্রধান কোচ। এমনকি সিলেটের এই ব্যাটারকে তামিম ইকবালের সাথেও করেন তুলনা। জানান, জাকিরের ব্যাটিং সুন্দর এবং ইতিবাচক।

Advertisement

ডমিঙ্গোর ভাষ্য ছিল, ‘জাকিরকে নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত। দারুণ প্রাণচঞ্চল। ঘরোয়া ক্রিকেটে কি করেছে সে সম্পর্কে আমি অবগত। বাংলাদেশের হয়ে একটি টি-২০ও খেলেছে। ব্যাটিংয়ে তার রান খোঁজার প্রক্রিয়া আমার মনে ধরেছে। অনেকটাই তামিমের মতোই মনে হয় তাকে। সুন্দর এবং ইতিবাচক। আশা করছি আগামীকাল খুব ভালো এবং দ্রুত রান তুলতে পারবে সে।’

এর আগে অবশ্য জাকির হাসান আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে একটি মাত্র টি-২০ ম্যাচ খেলেছিলেন। সেটাও আবার চার বছর আগে, ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে, করেছিলেন ১০ রান। পরবর্তীতে আর জাতীয় দলে দেখা যায়নি এই বাঁহাতি ব্যাটারকে। তবে ভারত সিরিজ দিয়ে আবারো দলে ফিরলেন জাকির হাসান। এবার ফরম্যাটটা গেল বদলে, ক্রিকেটের দীর্ঘতর ফরম্যাটে অভিষেক হচ্ছে তার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!