টফির বিশ্বকাপ ভিডিওর উল্লাস ছড়িয়ে পড়লো সুদূর কেনিয়াতে
বিশ্বকাপ ফুটবল এর উন্মাদনা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বাংলাদেশও পিছিয়ে নেই তাতে। এরই মধ্যে দেশের সমর্থকদের উল্লাস দেখেছে সারা বিশ্ব। এমনকি লাল-সবুজ এই দেশের সমর্থকদের উৎযাপন দেখেছে আর্জেন্টিনা দল এবং সেই দেশের অধিবাসীরাও।
শুধু সেখানেই শেষ নয়, এবার বাংলাদেশিদের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যান্য প্রান্তেও। যার সর্বশেষ সংযোজন সুদূর আফ্রিকার দেশ কেনিয়া।
দেশটির একটি নাচের দল ইডিকে। চারজন মেধাবি ডান্সার এবং কোরিওগ্রাফারের সমন্বয়ে এই দল গড়ে উঠেছে। সম্প্রতি তাদের একটি ভিডিও প্রকাশ পেয়েছে।
.png)
সেই ভিডিওতে দেশের জনপ্রিয় ডিজিটাল বিনোদনের প্লাটফর্ম টফি-র ফুটবল বিশ্বকাপ নিয়ে করা ভিডিওর সুরের সঙ্গে তাল মিলিয়ে একটি নাচের পারফরম্যান্স করেছে ইডিকে।
এই ভিডিওটি ফেসবুকে এখন পর্যন্ত এক কোটিরও বেশি ভিউ পেয়েছে। টফির ভিডিওটির লিংক: https://fb.watch/hnWECAjMLT/
ইডিকে ভিডিওটির ক্যপশন এ উল্লেখ করেছে, এই পারফরম্যান্সের মাধ্যমে তারা আমাদের বিশ্বকাপ উৎযাপন এর সঙ্গে এক হয়েছে, যেখানে সীমানার কোনো বাধা নেই। ইডিকের ভিডিওটা দেখতে এই লিংকে ক্লিক করুন: https://fb.watch/hmpoHCI4y5/
উল্লেখ্য যে টফি বাংলাদেশের একমাত্র ডিজিটাল প্লাটফর্ম হিসেবে এইবারের বিশ্বকাপ লাইভস্ট্রিমিং করেছে। বিশ্বকাপের রাউন্ড অফ ১৬ এর ম্যাচ উপভোগ করেছেন প্রায় ২.৫ কোটির মতো দর্শক।