তারা আরো জানিয়েছে, জয় উপলক্ষে এদিন আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে সব পেশার মানুষ এ আনন্দ উদযাপনে অংশ নিতে পারেন। তার যেন বুয়েনস আইরেসের স্মৃতিস্তম্ভে মিলিত হয়ে একসাথে উদযাপন করতে পারেন।
এদিকে সাধারণ মানুষের সঙ্গে জয় উদযাপন করতে যোগ দেবেন ফুটবলাররাও। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্যরা মঙ্গলবার বুয়েনস আইরেসের ওবেলিস্কের উদ্দেশ্যে রওনা দেবে।
.png)
এরই মধ্যে আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও সদস্যরা দেশে পৌঁছেছেন। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া তার টুইটার অ্যাকাউন্টে লেখেছেন, আর্জেন্টিনা, আমরা এসে গেছি। এবার শুধু উদযাপনের অপেক্ষা।