ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

অবশেষে আমরা পেরেছি, এগিয়ে চলো আর্জেন্টিনা: লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩২, ২০ ডিসেম্বর ২০২২
অবশেষে আমরা পেরেছি, এগিয়ে চলো আর্জেন্টিনা: লিওনেল মেসি
বিশ্বকাপে চুমু খাচ্ছেন লিওনেল মেসি

বিশ্বজয় আর্জেন্টিনার, বিশ্বকাপ জিতলেন মেসি।  দীর্ঘ ৩৬ বছর অপেক্ষার পর অধরা ধরা দিল আর্জেন্টাইনদের হাতে। দিয়েগো ম্যারাডোনার পর বিশ্বকাপ উঁচু করে ধরলেন সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি। 

বিশ্বকাপ জয়ের পর অনেকেই মিডিয়ায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।  

নিজের অনুভূতি প্রকাশ করতে ভুলেননি আর্জেন্টাইন অধিনায়ক ‘চ্যাম্পিয়নস অব দ্য ওয়ার্ল্ড! কতবার এই স্বপ্নটা আমি দেখেছি, কী আকুলভাবেই না চেয়েছি। এখনো বিশ্বাস হচ্ছে না। আমরা আর্জেন্টাইনরা আরেকবার প্রমাণ করেছি, একসঙ্গে লড়াই করে আমরা লক্ষ্য অর্জন করতে পারি। এই দলের মূল শক্তি একতা, ব্যক্তির ঊর্ধ্বে থাকার মানসিকতা। প্রতিটি আর্জেন্টাইনের স্বপ্ন পূরণে সবাই লড়াই করে গেছি। অবশেষে আমরা পেরেছি। এগিয়ে চলো, আর্জেন্টিনা। শিগগিরই সবার সঙ্গে দেখা হচ্ছে’।

Advertisement

ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমবারের মত ট্রফি ছুঁয়ে দেখলেন লিওনেল মেসি। ৩৬ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন আলভিসেলেস্তেরা। দিয়েগো ম্যারাডোনার পর বিশ্বকাপ ট্রফি উঁচু করে ধরলেন আর্জেন্টাইন অধিনায়ক।

১৮ ডিসেম্বর লুইসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচ ২-২ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। এরপর অতিরিক্ত সময়ে মেসির গোলে ৩-২ এ এগিয়ে যায় আর্জেন্টিনা। আবারো পেনাল্টিতে গোল করে ৩-৩ সমতায় ফেরান এমবাপে। এতেই টাইব্রেকারে গড়ায় ফাইনাল। এতে ৪-২ শর্টে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!