ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
কাতার বিশ্বকাপ-২০২২

বিশ্বকাপ জয়ী মেসিকে নিয়ে একি বললেন জাকারবার্গ

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৭:২৩, ২১ ডিসেম্বর ২০২২
বিশ্বকাপ জয়ী মেসিকে নিয়ে একি বললেন জাকারবার্গ
ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপ ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর শিরোপার স্বাদ পায় আর্জেন্টিনা। যার মূলে ছিলেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। এমন অর্জনের পর তাকে নিয়ে পোস্ট দেন মেটার সিইও মার্ক জাকারবার্গ।   

মঙ্গলবার রাতে মেসিকে নিয়ে মেটার সিইও মার্ক জাকারবার্গ একটি পোস্ট শেয়ার করেন। যেখানে জাকারবার্গ জানিয়েছেন মেসির সবশেষ ইরস্টাগ্রামের পোস্ট রেকর্ড ভেঙেছে। 

সেখানে মার্ক লেখেন, 'লিওনেল মেসির বিশ্বকাপ হাতে উদযাপনের ছবি ইনস্টাগ্রামে ইতিহাস গড়েছে। আর তার হোয়াটসঅ্যাপে সেকেন্ডে ২৫ মিলিয়ন ম্যাসেজ আসছে।'

এর আগে ইনস্টাগ্রামে একই সঙ্গে তিনটি ছবি নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট দিয়েছিলেন মেসি। এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, শিরোপা উঁচিয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করছেন মেসি। 

অন্যটিতে দলের সবার সাথে শিরোপা জয়ের মঞ্চে শিরোপা নিয়ে উদযাপনের দৃশ্য এবং শেষেরটিতে দেখা যায় গোল্ডেন বল হাতে বিশ্বকাপের ট্রফিকে চুম্বন করছেন তিনি।

বিশ্বকাপ হাতে সেই ছবিগুলো এবং তার সাথে আবেগঘন স্ট্যাটাসটি আপলোডের ১৬ ঘণ্টার মধ্যে ৪৩ মিলিয়ন লাইক পায়। যা রোনালদোর রেকর্ডকেও ছাপিয়ে সোস্যাল মিডিয়ায় অন্যরকম এক রেকর্ড তৈরি করে।
 

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!