ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিগ ব্যাশ থেকে আফগান ক্রিকেটার ফজলহক ফারুকি বহিস্কার

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৩:০০, ২৩ ডিসেম্বর ২০২২
বিগ ব্যাশ থেকে আফগান ক্রিকেটার ফজলহক ফারুকি বহিস্কার
ছবি: সংগৃহীত

বিগ ব্যাশে সময়টা ভালোই কাটছিল আফগান পেসার ফজলহক ফারুকির। গেল নভেম্বরে ডেভিড উইলির বদলি হিসেবে সিডনি থান্ডার্সে সুযোগ পান এই পেসার। সুযোগ পেয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন এই ফাস্ট বোলার। তবে তার বিদায়টা হলো বিতর্কিত।  

এই আফগান ক্রিকেতারের সঙ্গে চুক্তি বাতিল করেছে তার দল সিডনি থান্ডার্স। ফারুকি কি করছেন সেটা এখনো নিশ্চিত না হওয়ায় গেলেও জানা গেছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেই তাকে অব্যাহতি দিয়েছে সিডনি।

জানা গেছে, ফারুকি যা করেছেন তা সম্পূর্ণ ক্রিকেট অস্ট্রেলিয়ার নীতি বহির্ভুত। যে কারণে তার আচরণ নিয়ে অভিযোগ করা হলে শুনানি ডাকেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কনডাক্ট কমিশনার। সেখানেই ফারুকিকে দোষী সাব্যস্ত করা হয়।

Advertisement

এ প্রসঙ্গে এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, 'তার (ফারুকি) দ্বারা প্রদর্শিত আচরণ আমাদের মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না। তাই তার সঙ্গে আমাদের চুক্তিটি শেষ হয়ে গেছে। আমাদের লক্ষ্য হলো এই ঘটনার দ্বারা ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের সমর্থন করা।'

এবার সিডনি থান্ডার্সের হয়ে চারটি ম্যাচে মাঠে নেমেছেন ফারুকি। তাতে মোটামুটি ভালো বোলিং করলেও চার ম্যাচের তিনটিতেই হেরেছে তার দল সিডনি থান্ডার্স। জয় পেয়েছে মাত্র এক ম্যাচে।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!