মেসির গোল নিয়ে এবার মুখ খুললেন ফাইনালের রেফারি
কাতার বিশ্বকাপ ফাইনালের পর থেকেই একটি বিষয় নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচের অতিরিক্ত সময়ে লিওনেল মেসির করা দ্বিতীয় গোলটি বাতিলের দাবিতে উঠেপড়ে লেগেছে ফ্রান্স সমর্থকরা।
ফ্রান্স সমর্থকরা এজন্য দুষছেন ফাইনালের রেফারি সাইমন মার্চিনিয়াককে। রেফারি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিয়েছেন বলে জোর দাবি তুলেছেন তারা। অবশেষে তাদের এমন দাবির প্রতিক্রিয়া জানিয়ে মুখ খুলেছেন ফাইনালের রেফারি মার্চিনিয়াক।
ফাইনালে অতিরিক্ত সময়ে মেসির গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিলিয়ান এমবাপ্পের দ্বিতীয় পেনাল্টি শুটআউটে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে যায় ফ্রান্স।
ফাইনালের পর ফরাসি একাধিক মিডিয়ার দাবি, আর্জেন্টিনার তৃতীয় গোলটি দেওয়া উচিত হয়নি। কারণ, বাইরের ফুটবলাররা মাঠে ঢুকে পড়েছিল। ফরাসি মিডিয়ার এমন দাবির পরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন ফাইনাল ম্যাচের রেফারি মার্সিনিয়াক।
মোবাইলে একটি ছবি দেখিয়ে পোলিশ রেফারির দাবি, ফরাসিরা এই ছবিটির কথা কোথাও উল্লেখ করেনি। তিনি বলেন, 'আপনারা দেখতে পাচ্ছেন, এমবাপ্পে গোল করার সময় মাঠে সাতজন ফরাসি মাঠে ঢুকে গেছেন। তারা এটা দেখেননি।'