[ খেলা ]
টি-টোয়েন্টিতে বর্ষসেরা ৪ ক্রিকেটারের নাম প্রকাশ
ছবি: সংগৃহীত
২০২২ সালে দারুণ পারফরম্যান্স করায় বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে মনোনীত চারজনের নাম প্রকাশ করেছে আইসিসি।
তারা হলেন সুরিয়া কুমার ইয়াদাভ, স্যাম কারান, সিকান্দার রাজা ও মোহাম্মাদ রিজওয়ান।
ভারতীয় ব্যাটার সুরিয়া কুমার ইয়াদাভ এ বছর মোট ১,১৬৪ রান করেন। বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সুরিয়া। এক বছরে সর্বোচ্চ ৬৮ ছক্কার রেকর্ডও করেন তিনি।
.png)
সুরিয়ার সঙ্গে তালিকায় যায়গা পাওয়া স্যাম কারান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়। বিশ্বকাপে ১৩ উইকেট সহ ফাইনালে ম্যাচসেরাও হন স্যাম।
২০২২ সালে ২৪ ম্যাচে ৭৩৫ রান ও ২৫ উইকেটের মালিক সিকান্দার রাজা। স্বপ্নের মত বছর কেটেছে তাঁর।
তালিকায় আরো আছেন পাকিস্তানি উইকেট কিপার ব্যাটার মোহাম্মাদ রিজওয়ান। ২৫ ম্যাচে ৯৯৬ রান সহ ৯টি ক্যাচ ও ৩টি স্ট্যাম্পিংও রিজওয়ানের।
ডেইলি-বাংলাদেশ/সালি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!