ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

উইজডেনের বর্ষসেরা একাদশে মিরাজ ও তাসকিন

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৫:৪৮, ৩১ ডিসেম্বর ২০২২
উইজডেনের বর্ষসেরা একাদশে মিরাজ ও তাসকিন
ছবি: সংগৃহীত

১ জানুয়ারি, ২০২২ থেকে ৩১ ডিসেম্বর, ২০২২ এর মধ্যকার পারফরম্যান্সের ভিত্তিতে বর্ষসেরা দল গঠন করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ডট কমের লেখকরা। 

যেখানে নিজের সেরা পারফর্মেন্স দিয়ে জায়গা করে নিয়েছেন টাইগার ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ থেকে কেবল মিরাজই রয়েছেন এই একাদশে।

অন্যদিকে উইজডেনের ২০২২ বর্ষসেরা ওয়ানডে স্পেলে জায়গা পেয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ক্রিকেটের বাইবেলখ্যাত ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক’ কর্তৃক উইজডেনের বর্ষসেরা (পুরুষ) ওয়ানডে স্পেলে তিন নম্বরে রয়েছেন তাসকিন।

Advertisement

তালিকার তিনে থাকা তাসকিন চলতি বছরের মার্চে সেঞ্চুরিয়নে ৩৫ রান খরচায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তুলে নেন ৫ উইকেট।  তার সেই স্বপ্নের বোলিং ফিগার: ৯-০-৩৫-৫! যা উইজডেনের তৃতীয় সেরা বোলিং স্পেলের স্বীকৃতি পেল।  

মিরাজ ছাড়া অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড থেকে আছেন দুইজন করে। বাকি ২ জন যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ থেকে। শ্রীলংকা, আফগানিস্তান ও আয়ারল্যান্ড থেকে এই দলে সুযোগ পাননি কেউই। জিম্বাবুয়ের সিকান্দার রাজা এই দলে আছেন দ্বাদশ ব্যক্তি হিসেবে।

বছরজুড়ে বল-ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন মিরাজ। তাই অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন এই একাদশে। ২০২২ সালে ২৮.২০ গড়ে ২৪ উইকেটের পাশাপাশি ৬৬ গড়ে ৩৩০ রান করেছেন মিরাজ।

এক নজরে উইজডেনের বর্ষসেরা একাদশ:
ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া), ইমাম উল হক (পাকিস্তান), বাবর আজম (পাকিস্তান, অধিনায়ক), শ্রেয়াস আইয়ার (ভারত), টম ল্যাথাম (নিউজিল্যান্ড, উইকেটরক্ষক), র‍্যাসি ফন ডার ডাসেন (দক্ষিণ আফ্রিকা), মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ সিরাজ (ভারত), অ্যাডাম জ্যাম্পা (অস্ট্রেলিয়া) ও ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)।

দ্বাদশ ব্যক্তি:
সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)

 

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!