ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্রীড়া লেখক সমিতির পুরস্কার প্রত্যাখান করলেন কাজী সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৮, ১ জানুয়ারি ২০২৩
ক্রীড়া লেখক সমিতির পুরস্কার প্রত্যাখান করলেন কাজী সালাউদ্দিন
ফাইল ফটো

বিগত পাঁচ দশকে বাংলাদেশের সেরা ক্রীড়াবিদ কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করেছিল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। তারা সংগঠনটির ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের সেরা ১০ জন ক্রীড়াবিদ বাছাই করে। 

ক্রীড়া লেখক সমিতির সেরা তিনে ছিলেন বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে তাকে হটিয়ে ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের সেরা ক্রীড়াবিদ হয়েছেন। আর এটাই মনোঃপুত হয়নি সাবেক এই ফুটবলারের।

গতকাল দ্বিতীয় হওয়ার পরপরই অনুষ্ঠান স্থল ত্যাগ করেন তিনি। সেরা দশ ক্রীড়াবিদকে নিয়ে এক মঞ্চে তোলা ছবির সময়ও তিনি ছিলেন না। পরে বাফুফের নির্বাহী কমিটির সাধারণ সভায় এই পুরস্কার প্রত্যাখানের বিষয়ে বাফুফে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বাফুফে উল্লেখ করে, সালাউদ্দিনকে দ্বিতীয় সেরা নির্বাচিত করা স্রেফ প্রহসনের পুরস্কার এবং স্বাধীন বাংলা ফুটবল দলকে অবমাননার শামিল। মোট আড়াই ঘন্টা সভা চলে বাফুফে ভবনে। 

Advertisement

পরে বাফুফের মিডিয়া অফিসার খালিদ মাহমুদ নওমী ঘোষণা দেন, ‘আজ কোনো মিডিয়া ব্রিফিং হবে না।’ বাফুফেতে ছোট-খাটো সাব কমিটির সভার পরেও মিডিয়া ব্রিফিং হয় সেখানে নির্বাহী সভায় ব্রিফিং নেই। এর পেছনেও কারণ সালাউদ্দিনের দ্বিতীয় হওয়া। '

ওইদিকে ব্যক্তিগত পুরস্কারের বিষয়টি ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত করায় সাংবাদিক ও ক্রীড়া মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এই সম্মাননায় সাকিবের সঙ্গে কাজী সালাউদ্দিন ছাড়াও প্রতিযোগিতায় ছিলেন বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার দাবাড়ু নিয়াজ মোর্শেদ।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!