ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফের বর্ণবাদের শিকার ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪২, ২ জানুয়ারি ২০২৩
ফের বর্ণবাদের শিকার ভিনিসিয়ুস
ভিনিসিয়ুস জুনিয়র

লা লিগায় রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের বর্ণবাদী আচরণের শিকার হওয়ার ঘটনা নতুন নয়। ম্যাচের মাঝে গ্যালারি থেকে তার উদ্দেশ্যে গালাগাল তো আছেই, বস্তু ছুঁড়ে মারার ঘটনা ঘটল আবারো। এতে লিগ কর্তৃপক্ষকে এক হাত নিয়েন রিয়াল তারকা।

লিগে গত শুক্রবার রিয়াল ভায়াদোলিদের মাঠে রিয়ালের ২-০ গোলে জয়ের ম্যাচের ঘটনা এটি। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে ভিনিসিয়ুসকে তুলে নেন কোচ কার্লো আনচেলত্তি। এই সময় গ্যালারি থেকে বর্ণবাদী আক্রমণের শিকার হন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, তাকে উদ্দেশ্যে করে গালাগাল করছে এবং বস্তু ছুঁড়ে মারছে দর্শকরা। বর্ণবাদের ঘটনা চলতে থাকায় লিগ কর্তৃপক্ষকে দায় দিয়ে পরদিন টুইটারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ২২ বছর বয়সী ফুটবলার।

Advertisement

তিনি বলেন, বর্ণবাদীরা এখনও স্টেডিয়ামে গিয়ে বিশ্বের সবচেয়ে বড় ক্লাবের খেলা কাছ থেকে দেখছে এবং (এসব নিয়ে) লা লিগা কিছুই করছে না। আমি আমার মাথা উঁচু রাখব এবং আমার ও মাদ্রিদের জয় উদযাপন চালিয়ে যাব।

গত সেপ্টেম্বরে ওয়ান্ডা মেত্রোপলিতানো স্টেডিয়ামের বাইরে ভিনিসিয়ুসের নাম ধরে বর্ণবাদী গান ধরেছিল অ্যাথলেটিকো মাদ্রিদের সমর্থকরা। ম্যাচের সময় গ্যালারি থেকেও তাকে বর্ণবাদী গালি দেওয়া হয়। ওই ম্যাচের আগে তার গোল উদযাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন স্প্যানিশ ফুটবল এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পেদ্রো ব্রাভো।

লা লিগা এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবারের ম্যাচে বর্ণবাদী আচরণ করা ব্যক্তিদের শনাক্ত করা গেছে। এই তথ্যগুলি সহিংসতা বিরোধী কমিশন ও বিদ্বেষমূলক অপরাধ প্রসিকিউটর অফিসে পাঠানো হবে। যেমনটা অতীতেও করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!