ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সৌদিতে পৌঁছেছেন ক্রিস্টিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৩, ৩ জানুয়ারি ২০২৩
সৌদিতে পৌঁছেছেন ক্রিস্টিয়ানো রোনালদো
সোমবার গভীর রাতে রিয়াদে এসে পৌঁছেছেন পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো

২২১৩ কোটি টাকার চুক্তিতে ৯ বারের সৌদি লিগ চ্যাম্পিয়ন আল নাসরে যোগ দিয়েছেন পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সকল অপেক্ষার পালা শেষ করে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন সময়ের সেরা এ খেলোয়াড়। আজ নিজেদের মাঠে তাকে খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে সৌদি ক্লাবটি।

সৌদির রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল এখবারিয়া জানিয়েছে সোমবার গভীর রাতে রিয়াদে এসে পৌঁছেছেন রোনালদো । সৌদিতে পৌঁছে রোনালদো উঠেছেন একটি বিলাসবহুল হোটেলে।

এএফপিকে এক কর্মকর্তা জানিয়েছেন, রোনালদো একা যাননি সেখানে। তার সঙ্গে আছে তার সহকারীদের বিশাল বহর, সঙ্গে একটা ব্যক্তিগত নিরাপত্তা ফার্মও। তাদেরও ঠিকানা হয়েছে সেই হোটেলেই।

Advertisement

কাতার বিশ্বকাপের ঠিক আগে এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ও কর্তাব্যক্তিদের ধুয়ে দিয়েছিলেন তিনি। ইউনাইটেড অধ্যায়টা কার্যত সেখানেই শেষ হয়ে যায় তার। এরপর ‘দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে’ রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে ইউনাইটেড। 

বিশ্বকাপ শেষ হতেই রোনালদো পাড়ি জমালেন সৌদি ক্লাব আল নাসরে। আজ বাংলাদেশ সময় রাত ১০টায় ক্লাবটির ঘরের মাঠ মরসুল পার্কে প্রায় ২৫০০০ দর্শকের সামনে রোনালদোকে হাজির করাবে ক্লাবটি। 

ক্যারিয়ারের শেষ সময়ে ইউরোপীয় ফুটবল তারকাদের মধ্যপ্রাচ্যে আসাটা অবশ্য নতুন কিছু নয়। জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলা, জর্জ উইয়াহর মতো তারকারাও ক্যারিয়ার-সায়াহ্নে এসেছেন মধ্যপ্রাচ্যে। তবে এই তালিকায় রোনালদো যে সবচেয়ে বড় নাম, তা বলাই বাহুল্য।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!