ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বিপিএল-২০২৩

দল নিয়ে আক্ষেপ, তবে তরুণদের নিয়ে আশাবাদী তাসকিন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৩, ৪ জানুয়ারি ২০২৩
দল নিয়ে আক্ষেপ, তবে তরুণদের নিয়ে আশাবাদী তাসকিন
তাসকিন আহমেদ

শুক্রবার মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। টুর্নামেন্ট শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সব দল। মাঠের লড়াই শুরুর আগে এবারের আসরে বেশ কিছু নতুন ফাস্ট বোলার বেরিয়ে আসবে বলে আসা প্রকাশ করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

বুধবার অনুশীলন শেষে প্রথম দল নিয়ে কথা বলেন তাসকিন। সেখানে তিনি বলেন, প্রফেশনাল খেলোয়াড় হিসেবে যেখানে বেটার বেনিফিটস পাই সেখানেই যাই। দেখা যায় একটা দল একজন খেলোয়াড়কেই আইকন হিসেবে নিতে পারে। আর তাকে নিতে হয় ড্রাফটের আগে। তো ড্রাফটের পর ম্যানেজমেন্ট কীভাবে টিম করেছে এটা আসলে কঠিন হয় অনেক সময়। 

এরপর দল নিয়ে কিছুটা আক্ষেপের স্বরে তাসকিন বলেন, আসলে আমরা হয়তো কাগজে কলমে অনেকের থেকে ছোট টিম। কিন্তু যারা আছে তারাও ক্যাপাবল। আমার আসলে আক্ষেপের জায়গা না রেখে প্রফেশনাল প্লেয়ার হিসেবে অন্য কিছু চিন্তা করার সুযোগই নাই। ভালো খেলাটাই আমার মূল লক্ষ্য।

Advertisement

দল নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না হলেও তরুণদের নিয়ে আশাবাদী তাসকিন। তিনি বলেন, আমি মনে করি আমাদের ডমেস্টিকের কিছু প্লেয়ার আছে যাদের ম্যাচ উইনিং অ্যাবিলিটি আছে। তারা যদি তাদের সেরাটা খেলতে পারে ইউ নেভার নো ভালো করতেও পারে। আমার মনে হয় এবার বিপিএল থেকে বেশি কিছু নতুন ফাস্ট বোলার বেরিয়ে আসবে। 

কারণ জানিয়ে এই পেসার বলেন, কয়েকজনকে দেখলাম রিসেন্ট বিসিএল বা এনসিএলে অনেক দারুণ পারফর্ম করেছে। আমাদের ইন্ডিয়া সিরিজের সময় (অ্যালান) ডোনাল্ড ওদের কয়েকজনকে নিয়ে কাজ করেছে। তো কয়েকজনকে দেখলাম মাশা আল্লাহ খুব ভালো প্রসপেক্ট আছে। আশা করছি ভালো কিছু বের হয়ে আসবে ইনশা আল্লাহ। 

আগামী ৭ জানুয়ারি খুলনার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের নিপিএল মিশন শুরু করবে ঢাকা ডমিনেটরস। এর আগে ৬ জানুয়ারি চট্টগ্রাম ও সিলেটের লড়াইয়ের মধ্য দিয়ে মাঠে গড়াবে আসর।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!